Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত, চিলিতে জারি সুনামি সতর্কতা

Published on:

Published on:

Earthquake
Follow

বাংলা হান্ট ডেস্ক:- শুক্রবার ভোরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ড্রেক প্রণালীতে এক শক্তিশালী ভূমিকম্প (Earthquake) আঘাত হানে। ভূ-কম্পনের জেরে সুনামি (Tsunami) সতর্কতা চিলিতে (Chile)। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, প্রাথমিকভাবে এর মাত্রা ৮.০ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭.৫ হিসেবে নিশ্চিত করা হয়। ভূমিকম্পটি অনুভূত হয় আর্জেন্টিনা(Argentina) ও চিলির দক্ষিণ প্রান্তে।

ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আমেরিকা (Earthquake)

সাত সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা (South America) মহাদেশের দক্ষিণ প্রান্ত। জানা যাচ্ছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ আমেরিকা এবং আন্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্রণালী । মাটির ১২ কিলোমিটার গভীরে এই ভূকম্পের সৃষ্টি হয়। এই ড্রেক প্রণালী (Drake Passage) দক্ষিণ-পশ্চিম আটলান্তিক মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করছে। এই ভূকম্পের কেন্দ্রস্থল আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে ৭০০ কিমি বেশি দূরে এবং এর গভীরতা ছিল মাত্র ১১ কিমি। তুলনামূলকভাবে অগভীর হওয়ায় এর অভিঘাত আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে প্রবলভাবে ছড়িয়ে পড়ে।

ক্ষয়ক্ষতির পরিমাণ

যদিও এখন পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে, তীব্র কম্পনের জেরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরবাড়ি কেঁপে ওঠে, মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে। বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ভূমিকম্পের অগভীরতা অবকাঠামোগত ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Earthquake

আরও পড়ুন:- ১৫ কিমি পথ হাওয়ায় ভেসে থাকা, ১২৪৭ কোটি টাকা খরচে দীর্ঘতম সেতু নির্মাণ ভারতীয় রেলের

সুনামির সতর্কবার্তা

ভূকম্পের জেরে বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও আর্জেন্টিনা লাগোয়া চিলিতে ইতিমধ্যেই সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে ‘হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশিয়ানোগ্রাফিক সার্ভিস’-এর তরফ থেকে। ভারতীয় সময় অনুসারে, শুক্রবার সকাল ৭টা ৪৬ মিনিটে আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে কম্পন অনুভূত হয়। এরপরই প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র, আগামী তিন ঘণ্টার মধ্যে চিলি উপকূলে সুনামি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করে সতর্কবার্তা দেয়। আপাতত চিলের উপকূলভাগ থেকে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে সে দেশের প্রশাসন। সমুদ্রতীরবর্তী এলাকায় কাউকে যেতে নিষেধ করা হয়েছে।

সম্প্রতি গত জুলাই মাসেই রাশিয়ার কামচাটকা উপদ্বীপে জোরালো ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৮.৮। তীব্র ভূকম্পনের জেরে আমেরিকা, জাপান, রাশিয়া-সহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতাও জারি করা হয়েছিল। তবে যে বিধ্বংসী সুনামির আশঙ্কা করা হয়েছিল, তা অবশ্য হয়নি। প্রশান্ত মহাসাগরের তীরে বেশির ভাগ জায়গাতেই  ঢেউয়ের উচ্চতা চার ফুটের বেশি হয়নি। শুধুমাত্র কামচাটকাতেই ১৪ থেকে ১৬ ফুট উচ্চতার ঢেউ দেখা যায়।  তবে পরে সময়মতো সুনামির সতর্কতা আবার তুলেও নেওয়া হয়। আবার এক মাসের মধ্যেই ফের একবার শক্তিশালী ভূকম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হল।