এত বড় স্পর্ধা! দিল্লির মুখ্যমন্ত্রীকে কষিয়ে চড় ব্যক্তির…হামলার কারণ শুনে অবাক সকলে

Published on:

Published on:

Delhi Chief Minister
Follow

বাংলাহান্ট ডেস্ক:- বুধবার সাত সকালেই ঘটে গেল এক বিশাল কাণ্ড। নিজ বাসভবনেই আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi Chief Minister) রেখা গুপ্তা (Rekha Gupta)। জানা যাচ্ছে জনশুনানি চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রীকে সপাটে চড় মারার (Slapped) অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের জালে ধরাও পড়েছে আক্রান্তকারী। কিন্তু হঠাত্ কেন এই হামলা? উঠে এল চাঞ্চল্যকর এক তথ্য।

আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Chief Minister)

বুধবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতেই চলছিল জন শুনানির (Public Hearing) কার্যক্রম। প্রত্যেক সপ্তাহে একদিন করে আয়োজন করা হয় এই জন শুনানির সেই মতো বুধবারও চলছিল জন শুনানি। সেই সময় রাজেশ নামে এক ব্যক্তি সেখানে নিজের সমস্যার কথা বলতে যান। কথা বলতে গিয়েই হঠাত্ করে মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালান(Attacked)। জানা যাচ্ছে, হঠাত্ই সপাটে চড় মারেন মুখ্যমন্ত্রীকে। এমনকি তাঁর চুলের মুঠি ধরেও টানেন। ব্যক্তিকে সঙ্গেই সঙ্গেই গ্রেফতার করেন পুলিশ।

কে এই হামলাকারী?

সংবাদমাধ্যম সূত্রের খবর, রাজেশ নামের ওই ব্যক্তি গুজরাটের রাজকোটের বাসিন্দা। জানা যাচ্ছে, তিনি নিজেকে রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া বলে পরিচয় দেন। তাঁর এক আত্মীয় জেলে রয়েছেন যার মামলা আধালতে এখন বিচারাধীন। তাঁরই মুক্তির জন্য পিটিশন জমা দিতে আসেন রাজেশ। তাঁর সঙ্গে বেশ কিছু নথিপত্র ছিল। এক প্রতক্ষ্যদর্শীর দাবি, সেই নথি পত্র জমা দিতে গিয়েই কথা বলতে বলতে হঠাত্ই রেগে যান তারপরেই মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালান। ঘটনায় তত্ক্ষণাত্ পুলিশ তাকে গ্রেফতার করেন।

 

কেন হামলা করল রাজেশ?

প্রকাশ্যে দিল্লির মুখ্যন্ত্রীর ওপর হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই হামলাকারী রাজেশকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন হঠাত্ একজন মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালালো রাজেশ? রাজেশের গ্রেফতারের পরই তদন্তকারীরা যোগযোগ করেন তাঁর মায়ের সঙ্গে। আর তাঁর মায়ের বয়ানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ধৃতের মায়ের দাবি, মানসিক ভাবে ‘অসুস্থ’ ছিল। তিনি জানান, রাজেশ কবে দিল্লি গেছেন? কেন গেছেন? এসব বিষয়ে কিছুই জানতেন না তিনি। তাঁর দাবি, রাজেশ খুব কুকুরপ্রেমী ছিলেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে পথকুকুরদের নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে বেশ হতাশ ছিলেন রাজেশ।সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তারপরই দিল্লি-এনসিআরের তরফ থেকে কুকুরদের সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া গোটা বিষয় নিয়ে ভীষণ ক্ষুব্ধ হন রাজেশ। তবে রাজেশ যে দিল্লি পৌঁছে যাবেন তিনি ভাবতেই পারেননি বলে দাবী ধৃতের মায়ের।

DELHI CHIEF MINISTER

 

 

আরও পড়ুন: উৎসবের মরশুমে ঘুরতে যেতে চান, কিন্তু টিকিট পাচ্ছেন না? এই নিয়ম জানলেই হবে কেল্লাফতে

তবে, এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠছে। সেখানে ঠিক কী ঘটেছিল? এই হামলার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কী? একজন মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা বলয় থাকার কথা সেই নিরাপত্তা বলয় টপকে কীভাবে একজন হামলা চালাল? এই সব বিষয় গুলি খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। ধৃত রাজেশকেও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।