বৃষ্টি-ভূমিধসে বিপর্যস্ত দেবভূম, অবরুদ্ধ বহু রাস্তা, ফের ব্যাঘাত চার ধাম যাত্রায়

Published on:

Published on:

Char Dham Yatra
Follow

বাংলাহান্ট ডেস্ক:- লাগাতার ভারী বৃষ্টির জেরে বৃহস্পতিবার ব্যাহত চার ধাম যাত্রা (Char Dham Yatra)। রাতভর বৃষ্টিতে উত্তরাখণ্ডের (Uttarakhand) একাধিক অঞ্চলে ভূমিধস (Landslide)। যার জেরে বন্ধ গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক সহ ১৫৫টি সড়ক। মৌসম ভবন (Mausam Bhawan) সূ্ত্রের খবর, উত্তরাখণ্ডের চারটি জেলায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। শুক্রবার ও শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

 

ব্যাহত চার ধাম যাত্রা (Char Dham Yatra)

প্রকৃতির রোষানলে উত্তরাখণ্ড। লাগাতার ভারী বর্ষণের জেরে উত্তরাখণ্ডের একের পর এক রাস্তায় ধস। বদ্রীনাথ জাতীয় সড়কের চামোলি জেলার কামেরা, ভানেরপানি এবং পাগল নালা সহ একাধিক রাস্তা ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে যায়। প্রায় দীর্ঘ তিন ঘণ্টার প্রচেষ্টায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ যন্ত্রপাতির সাহায্যে প্রায় রাস্তা পরিষ্কার করে। এরপর পুলিশি তত্ত্বাবধানে আটকে পড়া তীর্থযাত্রীরা ফের যাত্রা শুরু করেন

 

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড

লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে কাযর্ত বিপর্যস্ত গোটা উত্তরাখণ্ড। ভূমিধসের জেরে একাধিক অঞ্চলের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। উত্তরকাশীতে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফের গঙ্গোত্রী মহাসড়ক ধরাসু ও সোনগড়ের কাছে বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে যমুনোত্রী মহাসড়কেও যান চলাচলে ব্যাঘাত ঘটে বলে জানা যাচ্ছে। পরে পুনরুদ্ধারকারী দলের চেষ্টা কয়েক ঘন্টা পর রাস্তা খুলে দেওয়া সম্ভব হয়।প্রশাসন যাত্রীদের সুরক্ষার্থে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।

Char Dham Yatra

আরও পড়ুন:-Agni-5 Missile:- ‘শব্দের চেয়ে ২৪ গুন বেশি দ্রুত, থরথর করে কাঁপবে শত্রুপক্ষ’ পরীক্ষায় সফল অগ্নি-৫

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

রাতভর লাগাতার বৃষ্টিতে কার্যত স্তব্ধ দেবভূম। ইতিমধ্যেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোটা উত্তরাখণ্ড জুড়ে প্রায় ১৫.১ মিমি বৃষ্টিপাত হয়েছে। জানা যাচ্ছে চম্পাবন্ত, বাগেশ্বর, নৈনিতাল, দেহরাদুন, হরিদ্বার, চামোলির মতো এলাকায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই বাগেশ্বর ও চম্পাবন্ত এলাকায় শুক্রবার কমলা সতর্কতা জারি করেছে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে পাহাড় ঘেঁসংলগ্ন জেলা ও উধম সিং নগরেও। বহু জায়গায় কমলা সতর্কতা জারি রাখা হয়েছে শনিবারও। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

সম্প্রতি উত্তর কাশীর ধারালিতে হড়পা বানের জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রাণ হারায় বহু মানুষ। সেই রেশ এখনও কাটেনি। তার মধ্যে লাগাতার এই বৃষ্টি নতুন করে ভয় ধরাচ্ছে সকলের মনে। পরিস্থিতির মোকাবিলায় তত্পর রয়েছে প্রশাসন। জেলা দুর্যোগ মোকাবেলা দলের কর্মকর্তা শার্দুল গুসাইন জানিয়েছেন, “প্রশাসন চেষ্টা করছে যত দ্রুত সম্ভব কাজ করার। ধরাসুর কাছে গঙ্গোত্রী মহাসড়কের একটি অংশ মেরামত করে খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি যমুনোত্রীর কুঠনাউর ও নারদছট্টির অবরুদ্ধ অংশও কয়েক ঘন্টা পরই চালু করে দেওয়া গেছে।”