Elon Musk: শুধু সময়ের অপেক্ষা, আধারের সঙ্গে জুড়ছে মাস্কের স্টার লিংক! পরিষেবা পাবে ভারতীয়রাও

Published on:

Published on:

Elon Musk
Follow

বাংলাহান্ট ডেস্ক:- এলন মাস্কের (Elon Musk) স্টারলিংক(Starlink) এবার পরিষেবা দেবে ভারতেও (India)। ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার অনুমোদন দিয়েছে।আধার অথেনটিকেশনের সাহায্যে গ্রাহক শনাক্ত করণের প্রক্রিয়া করা হবে।

ভারতে এলন মাস্কের স্টারলিঙ্ক (Elon Musk)

বুধবারই এই নিয়ে একটি বিবৃতি জারি করা হয় সরকারের তরফে। সেই বিবৃতি অনুসারে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তার প্ল্যাটফর্মে স্টারলিঙ্ককে অন্তর্ভুক্ত করেছে। গ্রাহকরা এর পরিষেবা গ্রহণ করতে পারবেন আধার ই-কেওয়াইসির মাধ্যমে। বাড়ি থেকে কর্মস্থল, যে কোনও প্রতিষ্ঠানে দ্রুত ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিংক। এটি স্টারলিঙ্ককে ডিজিটাল এবং সুরক্ষিত উপায়ে গ্রাহকদের পরিচয় যাচাই করতে সহায়তা করবে। এই ইন্টিগ্রেশনের মাধ্যমে, স্টারলিঙ্ক গ্রাহকরা আধার ই-অথেনটিকেশনের মাধ্যমে তাঁদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। স্টারলিংক ভারতে এলে অনবোর্ডিং-এ কাজও দ্রুত, নিরাপদ এবং কাগজবিহীন হয়ে উঠবে।

মূল্য, স্পিড ও হার্ডওয়্যার

সাধারণত স্টারলিঙ্কের হার্ডওয়্যার কিট যেমন ডিশ ও রাউটার ভারতেও প্রায় ৩৩,০০০-টাকার কাছাকাছি হতে পারে এবং মাসিক সাবস্ক্রিপশন ৩,০০০ থেকে ৪,২০০-টাকার মধ্যে নির্ধারিত হতে পারে। কিছু রিপোর্টে প্রচারমূলক মূল্য প্রতি মাসে ৮৪০ টাকা দিয়েও শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। এর পরিষেবার গতি ২৫ Mbps থেকে ২২০ Mbps পর্যন্ত হতে পারে, যা নির্ভর করবে ভৌগোলিক অবস্থান ও স্যাটেলাইট কভারেজের উপর।

Elon Musk

আরও পড়ুন:- Imran Khan: ইমরানের সুপ্রিম স্বস্তি, আটটি মামলায় জামিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর, কবে হবে জেলমুক্তি?

সেবা পৌঁছানোর পরিধি ও সীমাবদ্ধতা

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, স্টারলিঙ্ক ভারতের বাজারে সর্বোচ্চ ২০ লক্ষ গ্রাহককে পরিষেবা দিতে পারবে এবং তা যাতে দেশের অন্যান্য ব্রডব্যান্ড পরিষেবায় বিরূপ প্রভাব না ফেলে, তার কথাও বলা হয়েছে। এছাড়া, পরিষেবা মূলত গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের জন্য বেশি কার্যকর হবে বলে জানা গিয়েছে।

ভারতে স্টারলিঙ্ক পরিষেবা শুরু করলে ইন্টারনেট পরিষেবা আরও আধুনিকতার আরও শিখরে পৌঁছে যাবে। এখনও বেশ কিছু প্রস্তুতি বাকি রয়েছে তারপরই ভারতে পরিষেবা চালু করে দেবে এলন মাস্কের স্টারলিংক।