ঠিক যেন বড়ো দাদা! IPL শেষ হতেই বৈভবকে ভারতীয় দলে সুযোগ পাওয়ার রাস্তা বলে দিলেন কোহলি

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সবে শেষ হয়েছে আইপিএলের ১৯ তম মরশুম (IPL 2026)। অভিজ্ঞ কিংবদন্তী বিরাট কোহলি (Virat Kohli) এবং নবাগত বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এইবারের টুর্নামেন্টে অন্যতম সফল দুই ব্যাটার হিসেবে উঠে এসেছেন। দুজনেই টুর্নামেন্টে ভুরি ভুরি রান করেছেন। দুজনেই এবারের আইপিএলে শতরানের দেখাও পেয়েছেন।

দুর্দান্ত ব্যাটিং করেও দলকে ফাইনালে তুলতে ব্যর্থ বৈভব:

ব্যাটার হিসেবে দুজনেই এই আইপিএলে সফল। কিন্তু এইবারের মরশুমের শেষটা ভিন্নভাবে করেছেন দুজনে। ফাইনালে অসাধারণ ব্যাটিং করে টানা দ্বিতীয়বার দলকে টুর্নামেন্ট সেরা করেছেন বিরাট কোহলি। অপরদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেও নিজের দলকে আইপিএল ফাইনালে তুলতে ব্যর্থ হয়েছিলেন বৈভব।

আরও পড়ুন: ধোনি বা রোহিত নন, এই ৩ ক্রিকেটার করেছেন IPL জয়ের হ্যাটট্রিক! তালিকায় ২ জন ভারতীয়

তবে আইপিএল ফাইনালের মঞ্চে তাকে আমন্ত্রণ আয়োজকরা। মাত্র ১৫ বছর বয়সী এই বিস্ময় বালক একাধিক রেকর্ড গড়ার পুরস্কার স্বরূপ মোট পাঁচটি ব্যক্তিগত ট্রফি জিতেছেন। এর মধ্যে রয়েছে চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের খেতাবও। এই খেতাবগুলি গ্রহণ করার পরেই তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন বিরাট কোহলি।

ঠিক নিজের ভাইয়ের মতোই কাঁধে হাত রেখে বৈভবকে একের পর এক পরামর্শ দিয়েছেন বিরাট। সম্প্রতি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে কোহলি বৈভবকে বলছেন যে এখান থেকে আর পেছন ফিরে দেখার কোন উপায় নেই তার। নিজের পরিশ্রম এবং আত্মবিশ্বাসে ভর করেই এত কম বয়সে এই রাস্তা পার করেছেন বৈভব।

আরও পড়ুন: শ্বাস ফেলার সময় নেই ভারতীয় দলের! IPL শেষ হওয়া মাত্রই গম্ভীরদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ

আত্মবিশ্বাসকে সহায় করেই পরবর্তীতে বৈভবকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কোহলি। নিন্দুকরা যা বলছেন তা মাথায় না নিয়ে নিজের স্বাভাবিক খেলা খেলে যাওয়ার পরামর্শ সূর্যবংশীর কানে ঢুকিয়ে দিয়েছেন চেজ মাস্টার। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এরপর ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ভারতীয় দলে জায়গা করে নেওয়া এই তরুণ বালকের পক্ষে কেবলমাত্র সময়ের অপেক্ষা।