বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। এছাড়াও রেল পরিকাঠামো বিস্তার আরও বড় করার একাধিক পরিকল্পনার কথা এর আগেই ঘোষনা করা হয়েছিল। এবার পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো বিস্তারের পথে বড়সড় অগ্রগতির কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি জানিয়েছেন, তার আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যে একাধিক নতুন রেললাইন প্রকল্পের নির্মাণের কাজ শুরু করার অনুমোদন দিয়েছেন (Indian Railways)।
রাজ্যে কেন্দ্রের অনুমোদিত নতুন ৫ রেললাইন, রুটসমূহ জানুন (Indian Railways)
শুভেন্দু অধিকারীর সমাজ মাধ্যমে পোস্ট করা সেই পাঁচটি নতুন রেললাইন প্রকল্পে সবুজ সংকেত মিলেছে (Indian Railways)। এর ফলে যাতায়াত ব্যবস্থা আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করা হচ্ছে। আর এই রেললাইন প্রকল্পের মধ্যে রয়েছে- কাঁথি থেকে এগরা পর্যন্ত নতুন রেললাইন, নন্দকুমার থেকে বলাইপন্ডা পর্যন্ত রেল সংযোগ এবং নন্দীগ্রাম থেকে কেন্দামারি (নয়াচর) পর্যন্ত নতুন লাইন।

আরও পড়ুন: স্ট্রিমিংপ্রেমীদের জন্য সুখবর! Jio-র দুই সস্তা প্ল্যানে মিলছে প্রতিদিনের ডেটার পাশাপাশি ফ্রি ২০ জিবি
রয়েছে হুগলি জেলায় বোয়াইচণ্ডী থেকে আরামবাগ এবং বোয়াইচণ্ডী থেকে খানা পর্যন্ত দুটি পৃথক রেললাইন প্রকল্প অনুমোদনের কথাও জানানো হয়েছে। এছাড়াও বাঁকুড়া (কলাবতী) থেকে পুরুলিয়া হয়ে হুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের পরিকল্পনাও রয়েছে এই তালিকায়। পাশাপাশি এই প্রকল্পগুলিকে দীর্ঘদিনের জন্য দাবির ফলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান পূর্ব মেদিনীপুর হুগলি বাঁকুড়া পুরুলিয়ার মতন একাধিক জেলায় রেল যোগাযোগ দীর্ঘদিন ধরেই অপর্যাপ্ত ছিল। যার ফলে যাতায়াত ব্যবস্থা অসুবিধা হতো। কিন্তু নতুন রেললাইন চালু হলে, সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় আর কোন অসুবিধা হবে না। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহণ, শিল্পপণ্য সরবরাহ ক্ষেত্রে আরও বড় সুযোগ তৈরি হবে।

এছাড়াও নিজের পোস্টে কেন্দ্রীয় রেলমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দ্রুত এবং দৃঢ় সিদ্ধান্ত নিচ্ছে।’
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘোষণা রাজ্যের রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে সেই সব এলাকায় এই রেল লাইনের সংযোগের দাবি উঠেছিল এতদিন ধরে সেখানে এই সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক দুই থেকে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। তবে এই প্রকল্প গুলোর কাজ কবে শুরু হবে এবং কত সময় লাগবে সে বিষয়ে রেলমন্ত্রকের তরফ থেকে নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি। কিন্তু নতুন রেললাইন অনুমোদনের খবরে এলাকার বাসিন্দাদের মধ্যে আশা সঞ্চয় হয়েছে। পাশাপাশি অনেকে আশা করছেন এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে যাতায়াত ব্যবস্থার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক অর্থনীতি আরও বিকাশ পাবে (Indian Railways)।













