ঘরোয়া বাসন্তী পোলাও কেন দলা পাকিয়ে যায়? ঝরঝরে রাখার সহজ কৌশল শিখে নিন

Published on:

Published on:

Cooking Tips some effective tips to keep homemade Basanti Polao neat
Follow

বাংলা হান্ট ডেস্ক: উৎসব হোক বা সপ্তাহের শেষে বাড়িতে ভালো-মন্দ রান্না সকলেরই হয়। অথবা হঠাৎ করে আপনার বাড়িতে যদি অতীতে চলে আসে তাহলে আপনি বাড়িতে বানিয়ে ফেলেন বাসন্তী পোলাও। তবে বাড়িতে বাসন্তী পোলাও করতে গেলে অনেক সময় দেখা যায় সেটা দলা পাকিয়ে ওঠে। আজকে প্রতিবেদনা রইল কিভাবে আপনি ঝরঝরে বাসন্তী পোলাও একেবারে বাড়িতেই বানাতে পারবেন তার পদ্ধতি (Cooking Tips)।

ঘরোয়া বাসন্তী পোলাও ঝরঝরে রাখার কয়েকটি কার্যকর টিপস (Cooking Tips)

নিরামিষের দিনে বাসন্তী পোলাওয়ের সঙ্গে পনিরের কোন একটি পদ হলে আর কোন কিছু লাগেনা। কিন্তু বাড়িতে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করা অনেক সময় কঠিন সাপেক্ষ হয়ে দাঁড়ায়। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি ঝরঝরে পোলাও বানাবেন সহজ পদ্ধতিতে (Cooking Tips)।

Cooking Tips some effective tips to keep homemade Basanti Polao neat

আরও পড়ুন: টিকিট থেকে প্ল্যাটফর্ম সবখানেই কড়াকড়ি, বারাসাত-হাসনাবাদ রুটে সতর্কবার্তা যাত্রীদের

১) বাসন্তী পোলাও করার সময় গোবিন্দভোগ চাল দিয়ে করা উচিত। তাই পরিবারের মত চাল ভালো করে ধুয়ে নিন। এরপর ভালোভাবে চাল থেকে জলটাকে ঝরিয়ে নিন। সব থেকে ভালো হয় সেটাকে যদি থালার মধ্যে চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। এতে জল ভালোভাবে শুকিয়ে যায়।

২) চালের জল শুকিয়ে গেলে তাতে হালকা গরম ঘি দিয়ে চালটা ভালো করে মেখে নিন। তারপর ওর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিন তাতে রং ভালো আসবে।

৩) কড়াইতে পরিমাণ মতন ঘি দিয়ে ভালোভাবে গরম করে তাতে গরমমশলা ফোরাম দিন। পাশাপাশি কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে দিন। এরপর গোবিন্দভোগ চালটা কম আঁচে কিছুক্ষণ ভালো করে ভেজে নিন। এই ধাপ গুলো মেনে চললেই আপনার পোলাও ঝড়ঝড়ে হবে। তারপরে প্রয়োজনমতো নুন ও হলুদ দিন।

৪) জলের মাপটা খুবই। তাই পরিমাণ ও পরিমাপ বুঝে জল দেবেন। অর্থাৎ এক কাপ চাল নিলে তার দ্বিগুণ জল দিতে হবে। এছাড়াও মাথায় রাখতে হবে গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। বেশিক্ষণ ধরে ফুটিয়ে দেবেন না (Cooking Tips)।