বাংলাহান্ট ডেস্ক : মাছ প্রিয় বাঙালির চিরাচরিত মাছগুলির তালিকায় প্রথমেই থাকবে কাতলার নাম। রোজের আলু দিয়ে ঝোল (Recipe) হোক বা ঝাল, সবেতেই চলে কাতলা। কিন্তু একঘেয়ে রান্না খেতে কতদিনই বা আর ভালো লাগে। তাই মাঝে মাঝে স্বাদ বদল করতে খোঁজ পড়ে ভিন্ন রেসিপির।
চেখে দেখুন কাতলার ভিন্ন স্বাদের রেসিপি (Recipe)
সরষে বাটা দিয়ে একটু ভিন্ন স্বাদের কাতলা চেখে দেখতে চাইলে বাড়িতে করতে পারেন কাতলার ঝালদা।খুবই সহজ উপকরণ দিয়ে বানানো যায় এই রান্না। দেখে নিন রেসিপি-

কাতলার ঝালদার উপকরণ:
কাতলা মাছ- ৫ টুকরো
পেঁয়াজবাটা- ৩ টেবিল চামচ
পেঁয়াজকুচি- আধ কাপ
সর্ষেবাটা- ২ টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা- ১ টেবিল চামচ
শুকনো লঙ্কা বাটা- আধ চা চামচ
কালোজিরে- আধ চা চামচ
কাঁচালঙ্কা- ৩-৪টি
লেবুর রস- ৩ টেবিল চামচ
হলুদগুঁড়ো- ১ চা চামচ
ধনেপাতাকুচি
নুন
সর্ষের তেল
আরও পড়ুন : দোলেও ভোগান্তির একশেষ, একসঙ্গে ৬৫ টি ট্রেন বাতিল হাওড়া-শিয়ালদহ ডিভিশনে
কাতলার ঝালদার প্রণালী: প্রথমে মাছগুলিকে নুন, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, কাঁচালঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, লেবুর রস আর সর্ষের তেল (Recipe) দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে কালোজিরে, কাঁচালঙ্কা ফোরন দিয়ে মাছগুলি দিয়ে দিতে হবে।
আরও পড়ুন : ‘দিদি নাম্বার ওয়ান’এ নতুন মুখ শ্বেতা, আর দেখা যাবে না রচনাকে?
সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করতে হবে। ঢাকা খুলে দিতে হবে পেঁয়াজ কুচি। আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে শেষে ধনেপাতাকুচি আর লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন কাতলার ঝালদা।

















