অফবিট ভ্রমণের খোঁজে? এই জলপ্রপাত ঘিরে তৈরি হয়েছে নতুন আকর্ষণ

Published on:

Published on:

Travel natural wonder of Bihar has now caught the attention of travel enthusiasts
Follow

বাংলা হান্ট ডেস্ক: শহরের কোলাহল ছেড়ে আপনিও কি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। তাহলে যেতে পারেন বিহারের কাছে অবস্থিত এই স্বল্প পরিচিত গ্রামে (Travel)।

বিহারের এই প্রাকৃতিক বিস্ময় এখন ভ্রমণপিপাসুদের নজর (Travel)

আপনিও কি অফ বিটে ঘুরতে ভালোবাসেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ, আজকে আপনাদের সঙ্গে এমন একটি জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। জায়গাটি হল বিহারের কাছে অবস্থিত এক হিডেন জেম তেলহার কুণ্ডু (Travel)।

Travel natural wonder of Bihar has now caught the attention of travel enthusiasts

আরও পড়ুন: কোন বাসে মিলবে সরকারি সুবিধা? ‘Govt’ বাস চেনার সহজ কৌশল জানুন

তেলহার কুণ্ডে গেলে প্রথমেই নজর কাড়বে বিশাল জলপ্রপাত। দুর্গাবতী নদীর উৎপত্তিস্থল ও রোহতাস মালভূমির সংলগ্ন এই জলপ্রপাতটি কয়েক শো ফুট উপর থেকে তীব্র বেগে নীচে আছড়ে পড়ে।এছাড়া এখানকার ভিউ পয়েন্ট থেকে চারপাশের পাহাড় ও জঙ্গলের অসাধারণ দৃশ্য দেখা যায়।

এছাড়াও কাছেই রয়েছে বিখ্যাত দুর্গাবতী জলাশয় প্রকল্প, যা এই অঞ্চলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। ড্যামের চারপাশে পিকনিক করার জন্যও বহু মানুষ আসেন। এছাড়া এখানে একটি স্প্রিং ফল রয়েছে, যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

আর এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোটেল এবং বেশ কিছু হোমস্টে। এবার আপনি যদি পরিবার নিয়ে আসেন তাহলে আগের থেকে বুকিং করে আসা শ্রেয় হবে (Travel)।