‘সবাই পাবেন..,’ অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

annapurna yojana(45)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে রাজ্যের জনপ্রিয় স্কিম গুলোর মধ্যে এক নম্বরে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে আসা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যের মহিলাদের আগ্রহ তুঙ্গে। তুঙ্গে বিতর্কও। অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও ‘যোগ্য’ উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এই নিতে বিক্ষোভে রীতিমতো উত্তাল পরিস্থিতি বঙ্গে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

অন্নপূর্ণা যোজনায় চলছে ভেরিফিকেশন | Annapurna Yojana

গত রবিবার মুখ্যমন্ত্রী বলেছেন, “অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে। গেল গেল রব তোলার দরকার নেই। সবাই পাবেন।” বর্তমানে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। সেই যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই লক্ষ লক্ষ উপভোক্তা টাকা পাবেন। জুলাই মাসে টাকা ঢোকার দিকেই এখন নজর সকলের।

আবেদনকারীদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাউকেই চিন্তা করতে হবে না। সবাই টাকা পাবেন। পূর্ববর্তী তৃণমূল সরকারের প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে ৯ মাস লাগিয়ে দিয়েছিল। ১ কোটি ২০ লক্ষ লোককে তো দেড়মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য, তাঁরা সবাই পাবেন। অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন।

মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা প্রকল্পের জন্য ভেরিফিকেশন চলবে ৩০ অগাস্ট পর্যন্ত। তারপর যোগ্য আবেদনকারী খুঁজে প্রকল্পের আওতায় আনা হবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে ৩৫-৪০ হাজার মহিলারা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। একইসাথে তিনি বলেন, “বাকি যদি প্রয়োজন হয় আরও ২ হাজার, ৫ হাজার, ৭ হাজার প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন।”

Annapurna Yojana

আরও পড়ুন: অগাস্টে সরকারি কর্মীদের জন্য ফের একবার DA বাড়াতে পারে রাজ্য সরকার: সূত্র

মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্ণ, ধর্ম বা রাজনৈতিক পরিচয় নয়, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে উপভোক্তাদের। স্বয়ং মুখ্যমন্ত্রীর এই বার্তার পর কিছুটা চিন্তা কমেছে আবেদনকারীদের। আপাতত জুলাই মাসে অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেই অপেক্ষায় রয়েছেন তারা।