বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের দারিদ্র্যসীমার নিচে (BPL) থাকা পরিবারগুলির জন্য এবার বড় পদক্ষেপ গ্রহণ করল হিমাচল প্রদেশ সরকার। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই পরিবারগুলির সুবিধার্থে সরকার ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ (Free Electricity) সরবরাহের একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে। এই লক্ষ্যে, বিদ্যুৎ বোর্ড সমস্ত সুবিধাভোগীদের সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আবেদন করেছে। আধিকারিকরা স্পষ্ট করেছেন যে, যোগ্য গ্রাহকরা সময়মতো নথি জমা না দিলে তাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
৩০০ ইউনিট পর্যন্ত মিলবে বিনামূল্যে বিদ্যুৎ (Free Electricity):
বিদ্যুৎ বোর্ডের তথ্য অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পেতে গ্রাহকদের তাঁদের আধার কার্ড থেকে শুরু করে BPL রেশন কার্ড বা BPL সার্টিফিকেট এবং সর্বশেষ বিদ্যুৎ বিলের একটি প্রতিলিপি সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে জমা দিতে হবে। কাগজপত্র যাচাই সম্পন্ন হওয়ার পরেই গ্রাহকদের ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের সুবিধা দেওয়া হবে।

বোর্ড জানিয়েছে যে, অনেক যোগ্য গ্রাহক এখনও তাঁদের কাগজপত্র জমা দেননি। এমতাবস্থায়, তাঁরা যাতে কোনও সমস্যা ছাড়াই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন সেইজন্য তাঁদেরকে যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত ফ্রান্স খেলবে আরও একটি ম্যাচ! ২৮৩ কোটির টাকার জন্য হবে লড়াই
নথি আপডেট করার জন্য যাচাই-বাছাই চলছে: জানিয়ে রাখি যে, সংশ্লিষ্ট আধিকারিকদের মতে রাজ্য সরকারের এই প্রকল্পের লক্ষ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল বBPL পরিবারগুলিকে বিদ্যুৎ বিলের বোঝা থেকে মুক্তি দেওয়া। প্রকল্পটির স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বিদ্যুৎ বোর্ড তাঁদের নথি আপডেট করছে। এই প্রক্রিয়ার আওতায় প্রত্যেক সুবিধাভোগীর নথিপত্র যাচাই করা হচ্ছে, যাতে কেবল প্রকৃত যোগ্য পরিবারগুলিই এই প্রকল্পের সুবিধা পেতে পারে।
আরও পড়ুন: ১৩ বছর বয়সে বদলে যায় জীবন! আজ ৯,৪০০ কোটির মালিক, মেসির সফলতার নেপথ্যে কঠোর সংগ্রাম
বর্তমানে, ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতে মেলে জিরো বিল: উল্লেখ্য যে, বর্তমান ব্যবস্থা অনুযায়ী, হিমাচল প্রদেশের যে সকল গ্রাহক ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের কোনও বিদ্যুৎ বিল দিতে হয় না। তবে, কোনও গ্রাহকের মাসিক বিদ্যুৎ ব্যবহার ১২৫ ইউনিটের বেশি হলে, তাঁদের সম্পূর্ণ বিল পরিশোধ করতে হয়। তবে, এখন রাজ্য সরকার এই ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনছে। যার মাধ্যমে BPL পরিবারগুলির জন্য বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সীমা বাড়িয়ে ৩০০ ইউনিট করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত, এটি দরিদ্র পরিবারগুলিকে ব্যাপক স্বস্তি দেবে বলেই অনুমান করা হচ্ছে।













