টিম ইন্ডিয়ায় এবার বাঙালি কোচের এন্ট্রি! গৌতম গম্ভীরের নতুন সহকারী হলেন শুভদীপ ঘোষ

Published on:

Published on:

Subhadeep Ghosh to be Team India's new fielding coach.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়া এবার একজন নতুন ফিল্ডিং কোচ পেতে চলেছে। রিপোর্ট অনুসারে, অভিজ্ঞ কোচ শুভদীপ ঘোষকে (Subhadeep Ghosh) ভারতীয় দলের (India National Cricket Team) নতুন ফিল্ডিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি টি. দিলীপের স্থলাভিষিক্ত হচ্ছেন। যাঁর মেয়াদ গত ইংল্যান্ড সফরের মাধ্যমে শেষ হয়েছিল। এমতাবস্থায়, BCCI টি. দিলীপের ফিল্ডিং কোচ হিসাবে মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে, শ্রীলঙ্কা সফরের মাধ্যমে ভারতীয় দলে তাঁর দায়িত্ব শুরু করবেন শুভদীপ ঘোষ। যেখানে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ সম্পন্ন হবে। তিনি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন বলে জানা গিয়েছে।

টিম ইন্ডিয়ায় এবার বাঙালি কোচের (Subhadeep Ghosh) এন্ট্রি:

টিম ইন্ডিয়ার নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ: জানিয়ে রাখি যে, শুভদীপ ঘোষ আসামের বাসিন্দা। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে না খেললেও কোচিংয়ে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের শুরুতে যখন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল শিরোপা জিতেছিল, তখন শুভদীপ ওই দলটির ফিল্ডিং কোচ ছিলেন।

Subhadeep Ghosh to be Team India's new fielding coach.
শুভদীপ ঘোষ

উল্লেখ্য যে, শুভদীপ ঘোষের IPL-এও কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। তিনি IPL-এ দিল্লি ক্যাপিটালস (২০১৮) এবং কলকাতা নাইট রাইডার্সের (২০১৯) সঙ্গে কাজ করেছেন। এছাড়াও, ২০২০ সালে KKR-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর, তিনি BCCI-এর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (বর্তমানে সেন্টার অফ এক্সিলেন্স) যোগদান করেন। তিনি ২০২১ সালে ভারত ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরে ফিল্ডিং কোচ হিসাবেও সঙ্গী হয়েছিলেন এবং গত৬ বছর ধরে ভারতীয় ক্রিকেট অঙ্গনে নিরন্তর সক্রিয় রয়েছেন।

আরও পড়ুন: ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা পেরোল ১২০ কোটির গণ্ডি! অ্যাক্টিভ গ্রাহকের নিরিখে শীর্ষে Jio

শুভদীপের ডোমেস্টিক কেরিয়ার: শুভদীপ ঘোষের ডোমেস্টিক কেরিয়ার তেমন উল্লেখযোগ্য ছিল না। তিনি আসাম ও রেলওয়েজের হয়ে ১৭ টি ফার্স্ট ক্লাস এবং ১৭ টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন, যেখানে তিনি যথাক্রমে ৩১৬ ও ৩০৭ রান করেন। শুভদীপ ২০০৫ সালে তাঁর শেষ ঘরোয়া ম্যাচ খেলেন। তবে, শুভদীপ মাঠে তাঁর অসাধারণ ক্ষিপ্রতা এবং চমৎকার ফিল্ডিংয়ের মাধ্যমে সবাইকে আকৃষ্ট করতেন।

আরও পড়ুন: ‘মেড ইন ইন্ডিয়া’ খেলনায় মুগ্ধ গোটা বিশ্ব! মাত্র ৭ বছরে বৃদ্ধি পেল ৮৯ শতাংশ রফতানি

এদিকে, রাহুল দ্রাবিড়ের আমলে টি. দিলীপকে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়। তবে, সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়। সম্প্রতি আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়া মোট ২১ টি ক্যাচ ফেলেছে। এমতাবস্থায়, BCCI টি. দিলীপের পরিবর্তে শুভদীপ ঘোষকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, এবার টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের নতুন সহকারী হিসাবে দেখা যাবে শুভদীপকে।