ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! বদলাচ্ছে ৪০ বছরের পুরনো ব্যবস্থা

Published on:

Published on:

Indian Railways changes to the 40-year-old railway ticketing system
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক দশকের মধ্যে দেশের ট্রেন টিকিট বুকিং ও সংরক্ষণ ব্যবস্থায় সবথেকে বড় এবং যুগান্তকারী আধুনিকীকরণের প্রস্তুতি সম্পন্ন করল ভারতীয় রেল (Indian Railways)। আগামী আগস্ট মাস থেকে দেশের রেল যাত্রীদের টিকিট বুকিং ব্যবস্থা ধাপে ধাপে একটি সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ -এ স্থানান্তরিত হতে চলেছে।

৪০ বছরের পুরনো রেল টিকিট ব্যবস্থায় বদল (Indian Railways)

তবে একটাই অনলাইন টিকিট কাটার চাপ সামলানো। জুন ২০২৫ থেকে জুন ২০২৬ সালের হিসাব অনুযায়ী, দেশে বিক্রি হওয়া মোট ৬৫.০৮ কোটি সংরক্ষিত টিকিটের মধ্যে ৮৯ শতাংশই অনলাইন মাধ্যমে বুক করা হয়েছে। এই নেক্সট জেনারেশন সিস্টেমে টিকিটিং ক্ষমতা প্রতি মিনিটে ৩২০০০ থেকে ১.৫ লাখ করা হবে (Indian Railways)।

Indian Railways changes to the 40-year-old railway ticketing system

আরও পড়ুন: পুজোয় বেড়ানোর প্ল্যান? টিকিট কাটার সঠিক সময় জেনে নিন, আসন না পেলেও রয়েছে বিকল্প

বর্তমান যুগের আধুনিক প্রযুক্তির ওপর ভিত্তি করে এই নতুন বুকিং সিস্টেমটিকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। এর ফলে প্রতিদিন অনলাইনে টিকিট কাটার যে বিপুল ও ক্রমবর্ধমান চাহিদা তৈরি হচ্ছে, তা অনায়াসে এবং মসৃণভাবে সামাল দেওয়া সম্ভব হবে।

পুরানো ব্যবস্থা থেকে নতুন ব্যবস্থায় আপডেটের কাজ অগাস্ট মাসেই শুরু হয়েছে। সম্প্রতি চালু হওয়া আইআরটিসি বিটা ওয়েবসাইটটি মূলত ভিন্ন ভিন্ন ইউজার লোডে পরীক্ষা-নিরীক্ষা করা চলছে।

পাশাপাশি নতুন এই রিজার্ভেশন সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, বিগ বেটা, ক্লাউড কম্পিউটিং ও ব্লক চেইনের মতো সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটেছে। ফলে কেবল টিকিট কাটা নয়, ট্রেনের সম্ভাব্য বিলম্ব, ওয়েটিং লিস্ট কনফার্ম হওয়ার সম্ভাবনা,যাত্রাপথের সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া সহজ হবে (Indian Railways)।