বাংলা হান্ট ডেস্ক: এবার বাংলাদেশের রাজধানী ঢাকায় মঙ্গলবার থেকে চালু হচ্ছে মহিলা বাস সার্ভিস। এই বাসগুলিতে চালক ও কন্টাকটার হিসেবে থাকবে নারীরা। ইতোমধ্যে ওই দুই পদে নির্বাচিত মহিলাদের প্রশিক্ষণ পর্ব শেষ হয়ে গিয়েছে। প্রসঙ্গত দেশটির বর্তমান শাসক দল বিএনপি তাদের নির্বাচনী ইসতেহারে মহিলাদের কাজের সুযোগের বৃদ্ধির জন্য নানারকম উপায় অনুসন্ধানে প্রতিশ্রুতি দিয়েছিলেন (Bus Service)।
রাজধানীতে চালু হচ্ছে ‘মহিলা বাস’, শুরু মঙ্গলবার (Bus Service)
বিএনপি’র মিডিয়া সেলের তরফে শায়রুল কবির খান বলেন, পুরুষের সঙ্গে তাল মিলিয়ে মহিলারা সব ধরনের কাজ করতে পারেন মহিলা বাস সার্ভিস চালুর পর সমাজে সেই ধারণা আরও জোরদার হবে। আশা করা যায় আগামী দিনে পুরুষ নির্ভর অন্য পেশাতেও নারীদের বেশি সংখ্যায় দেখা যাবে (Bus Service)।

আরও পড়ুন: চিতল নয়! বরং সোয়াবিন দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই মুইঠ্যার রেসিপিটি
প্রসঙ্গত রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন নিগম বা বিআরটিসি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মঙ্গলবার থেকে মহিলা পরিচালিত বাস পথে নামবে। সেগুলি সবই গোলাপি রঙের। অধিকাংশই দোতলা বাস।
বাংলাদেশ সরকার জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। থাকবেন রেল, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
দ্বিতীয় দফায় চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে মহিলা বাস সার্ভিস চালু হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে (Bus Service)।













