বাংলাহান্ট ডেস্ক: সদ্য স্লট বদলেছে জি বাংলার ‘কনে দেখা আলো’র (Serial)। উপরন্তু ধারাবাহিকের অন্যতম নায়িকা তথা নেতিবাচক চরিত্র বনলতার সিরিয়াল ছেড়ে দেওয়ার খবরে সরগরম টেলিপাড়া। আর এবার গুঞ্জন শোনা যাচ্ছে, আরও এক প্রধান অভিনেতা নাকি বেরিয়ে যেতে চলেছেন সিরিয়াল থেকে। সত্যিটা কী?
কনে দেখা আলো (Serial) নিয়ে নতুন গুঞ্জন
টেলিপাড়ায় গুঞ্জন, কনে দেখা আলো ছেড়ে দিতে পারেন ‘সুদেব’ ওরফে মৈনাক ঢোল। আসলে মৈনাকের একটি সাম্প্রতিক পোস্টে ছড়িয়েছে এমন গুঞ্জন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার কাজ করেছি, বাকিটা আমার হাতে ছিল না’। স্বাভাবিক ভাবেই এই পোস্টে উদ্বিগ্ন দর্শকরা। এবার কি মৈনাকও ছেড়ে দেবেন কনে দেখা আলো?

কী বলছেন নেটিজেনরা: নেটিজেনদের অনেকেই প্রশ্ন করেছেন, মৈনাক কি সত্যিই ছেড়ে দিচ্ছেন সিরিয়াল? কেউ কেউ আবার তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করে লিখেছেন, ‘মিঠিঝোরা’ সিরিয়ালে সার্থক চরিত্রটি যতটা ভালো লাগত, এখন সুদেবকে দেখে খুবই বিরক্ত লাগে। এটাই তাঁর অভিনয়ের সার্থকতা।
আরও পড়ুন : সাধারণ মিষ্টিকেই রাম মন্দিরের ‘প্রসাদ’ হিসাবে বিক্রি! Amazon-এর বিরুদ্ধে কড়া অ্যাকশন কেন্দ্রের
মুখ খুললেন মৈনাক: সংবাদ মাধ্যমের কাছে অবশ্য মৈনাক জানিয়েছেন, ওই পোস্টটি তিনি ব্যক্তিগত কারণে করেছিলেন। কনে দেখা আলো (Serial) ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। তিনি আরও বলেন, নন্দিনী ব্যক্তিগত সিদ্ধান্তে সিরিয়াল ছেড়েছেন। তাঁর এই সিদ্ধান্তকে সবাই সম্মান করে। সৌমিলী আরও ভালো কাজ করবেন বলেই আশা।
আরও পড়ুন : হাত ফসকে তরকারিতে বেশি হলুদ পড়ে গেছে? পাকা রাঁধুনির টিপস জেনে রাখুন
টেলিপাড়ায় গুঞ্জন, গত কয়েক মাসে নাকি নন্দিনীর সঙ্গে মতবিরোধ হয় সাইনা সোমরাজের। যদিও এ বিষয়ে কেউই স্পষ্ট করে মুখ খোলেননি। বিভিন্ন কারণে চর্চায় রয়েছে কনে দেখা আলো।













