বাংলাহান্ট ডেস্ক : কলকাতা থেকে কাছাকাছির মধ্যে কম খরচে ঘুরে আসার জন্য পু্রীর বিকল্প নেই। লম্বা ছুটি থাকলেই সমুদ্র সৈকতে বেড়াতে আর জগন্নাথদেবের দর্শনের জন্য প্রায়ই পুরী ঘুরে আসেন অনেকে। কলকাতা থেকে পুরী যাওয়ার ট্রেনগুলিতে (Indian Railways) ভিড় থাকে চোখে পড়ার মতো। পুরী যাওয়ার অনেক ট্রেন রয়েছে। তবে বন্দে ভারত এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে গেলে টিকিটের পেছনেই অনেক টাকা খরচ হয়ে যায়।
নামমাত্র ট্রেন (Indian Railways) খরচে ঘুরে আসুন পুরী
যারা টিকিটের পেছনে বেশি খরচ করতে চান না বা বাজেটের মধ্যে ট্রিপ করতে চান তাদের জন্য রইল এক বিকল্প অপশন। মাত্র ১১০ টাকা ভাড়ায় কলকাতা থেকে পৌঁছে যেতে পারবেন পুরী। তবে এই রুটে যেতে হবে সামান্য ব্রেক জার্নি করে। এক ট্রেনেই এত কম খরচে পুরী যাওয়া সম্ভব নয়। তাই দুবার মেমু ট্রেন বদলে পৌঁছে যেতে পারবেন শ্রীক্ষেত্র।

কোন ট্রেন ধরবেন: এর জন্য প্রথমে হাওড়া স্টেশন থেকে ৬৮০০৭ হাওড়া-জলেশ্বর মেমু লোকাল ধরতে হবে। বিকেল ৪ টে ৫০ নাগাদ ছেড়ে রাত নটায় জলেশ্বরে পৌঁছে দেবে ট্রেনটি (Indian Railways)। রাতটুকু কাটিয়ে নিন স্টেশনে বা সংলগ্ন কোনও কম বাজেটের হোটেলে। পরদিন ভোর ৪ টে ৫০ এ জলেশ্বর থেকে ছাড়বে জলেশ্বর-পুরী মেমু লোকাল। দুপুর ১২ টা ৩৫ নাগাদ পৌঁছে যাবেন পুরী জংশনে।
আরও পড়ুন : গণেশের ভোগে দিন বাড়িতে বানানো মিষ্টি, কীভাবে বানাবেন মোতিচুর লাড্ডু? রইল রেসিপি
কত পড়বে ভাড়া: হাওড়া থেকে জলেশ্বর মেমুর জেনারেল কোচের টিকিট ভাড়া মাত্র ৪৫ টাকা। এরপর জলেশ্বর-পুরী মেমু লোকালের জেনারেল টিকিটের খরচ মাত্র ৬৫ টাকা। অর্থাৎ দুই ট্রেনের মিলিত টিকিট খরচ ১১০ টাকা।
আরও পড়ুন : পুজোর আগেই শেষ গল্প, ১ বছর পেরিয়ে থামছে জি বাংলার এই ‘বিতর্কিত’ সিরিয়াল
কম খরচে পুরী ঘুরে আসার জন্য এই বিকল্প রুট আদর্শ। একবার মাত্র ট্রেন বদল করেই পৌঁছে যাওয়া যায় হাওড়া থেকে পুরী।













