বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের (Indian Cricket Team) বোলারদের পারফরম্যান্স এতটাই শোচনীয় যে ক্রিকেট বিশেষজ্ঞরা অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar) দলে ফেরানোর দাবি তুলছিলেন। ২০২২ সাল থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন ভুবি। কিন্তু আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলছেন।
এবার ভুবনেশ্বর কুমার ফের একবার ভারতীয় দলে জায়গা পেলেন। তাকে দেওয়া হচ্ছে অধিনায়কত্বের দায়িত্বও। তবে ওডিআই বা টি-টোয়েন্টি দলে নয়, ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার মাঠে নামবেন হংকং সিক্সেস টুর্নামেন্টে। ১২ দলের এই টুর্নামেন্টে ভারতীয় দল তারকা ফাস্ট বোলারের নেতৃত্বে মাঠে নামবেন। ৩০ শে অক্টোবর থেকে আরম্ভ হয়ে এই টুর্নামেন্ট চলবে ১ লা নভেম্বর অবধি।

হংকং সিক্সেস হলো ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য একটু আনঅর্থডক্স একটি টুর্নামেন্ট। এই ফরম্যাটে ৬ ওভারের ম্যাচে মাঠে নামেন মাত্র ৬ জন ক্রিকেটার। উইকেটকিপার ছাড়া প্রত্যেককেই এক ওভার করে হাত ঘোরাতে হয়। শুধু নির্বাচিত এক জন বোলারের হাতে থাকে দুটি ওভার। সেই কথা মাথায় রেখেই রাহুল ত্রিপাঠি বাদে এই টুর্নামেন্টের জন্য ৭ জনের স্কোয়াডে ৬ জন এমন ক্রিকেটারকে নির্বাচিত করেছে ভারতীয় দল যারা প্রত্যেকেই বোলিংয়ে পারদর্শী। ভুবনেশ্বর কুমার ও টি এম নটরাজনকে বাদ দিলে বাকি স্কোয়াডের বাকি ৪ জনই হলেন অলরাউন্ডার।
আরও পড়ুন: হেরে গম্ভীরের ওপর মেজাজ হারাচ্ছেন অধিনায়ক শুভমান গিল! নাম না করে ঠুকলেন এক ক্রিকেটারকেও
হংকং সিক্সেসের জন্য নির্বাচিত ভারতীয় স্কোয়াড:
● ভুবনেশ্বর কুমার (অধিনায়ক)
● ক্রুণাল পান্ডিয়া (অলরাউন্ডার)
● শশাঙ্ক সিং (ব্যাটিং-অলরাউন্ডার)
● রাহুল তেওয়াটিয়া (ব্যাটিং-অলরাউন্ডার)
● নীতিশ রানা (ব্যাটিং-অলরাউন্ডার)
● রাহুল ত্রিপাঠি (কিপার-ব্যাটার)
● টিএম নটরাজন (বোলার)
গত দুই বছর এই প্রতিযোগিতায় শোচনীয় পারফরম্যান্স করে গ্রূপপর্ব থেকে বাদ পড়ার পর এবার এই লড়াইকে গুরুত্ব দিচ্ছে ভারত। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২ টি দলকে ভাগ করা হয়েছে চারটি পুলে। প্রতি পুলের চ্যাম্পিয়ন সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। ভারতের সাথে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি।
আরও পড়ুন: বিশ্বকাপের পর কোহলি অবসর নিলে ভারতীয় দলে তার জায়গা নেবে কে? বলে দিলেন প্রাক্তন ওপেনার
হংকং সিক্সেসের চারটি পুল:
১. অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, হংকং
২. শ্রীলঙ্কা, বাংলাদেশ, স্কটল্যান্ড
৩. ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি
৪. দক্ষিণ আফ্রিকা, আফগানিস্থান, ওমান













