পুজোয় উত্তরবঙ্গ যেতে স্পেশাল ট্রেন, কবে ছাড়বে? জানুন সময়

Published on:

Published on:

Indian Railways special trains available for travel to North Bengal during Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপূজায় দীপাবলি ও ছট পুজোকে কেন্দ্র করে উত্তরবঙ্গ থেকে বাড়ি ফেরার যাত্রীদের জন্য রয়েছে সুখবর। অতিরিক্ত যাত্রীকে সামাল দিতে বা নিউ জলপাইগুড়ি থেকে কলকাতার পথে বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)। উত্তরবঙ্গের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নির্ধারিত দিনে চলবে নিউ জলপাইগুড়ি-কলকাতার বিশেষ ট্রেন।

পুজোয় উত্তরবঙ্গ যেতে রইল স্পেশাল ট্রেন (Indian Railways)

নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১২ টা ৪৫ মিনিটে। যা কলকাতায় পৌঁছবে রাত ১২ টা ৪০ মিনিটে। এছাড়া অক্টোবর মাসের, ১৮, ১৯, ২৫ ও ২৬ তারিখ এবং নভেম্বর মাসে ১, ২, ৮, ৯, ১৫, ১৬, ২২, ২৩, ২৯ ও ৩০ তারিখএই মোট ১৪ দিন নিউ জলপাইগুড়ি থেকে বিশেষ ট্রেনটি চলবে (Indian Railways)।

Indian Railways special trains available for travel to North Bengal during Puja

আরও পড়ুন: মৈত্রী এক্সপ্রেসের নতুন রুট, পদ্মা সেতু হয়ে কলকাতা-ঢাকা মাত্র ৬ ঘণ্টায়!

অর্থাৎ পুজোর সময় থেকে শুরু করে দীপাবলি ও ছটপুজোর সময় পর্যন্ত উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে যাত্রীদের জন্য বাড়তি রেল পরিষেবা থাকছে।এনজেপি থেকে ছাড়ার পর ট্রেনটির গুরুত্বপূর্ণ স্টপেজের মধ্যে রয়েছে কিশানগঞ্জ, মালদা টাউন, কাটোয়া ও নৈহাটি।

পাশাপাশি কিশানগঞ্জে ট্রেনটির পৌঁছনোর সময় দুপুর ১টা ৫৫ মিনিট, ছাড়বে ১টা ৫৭ মিনিটে। মালদা টাউনে পৌঁছবে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ছাড়বে ৫টা ২০ মিনিটে।

কাটোয়ায় রাত ৯টা পৌঁছে ৯টা ২ মিনিটে ছাড়বে এবং নৈহাটিতে রাত ১১টা ৩৮ মিনিটে পৌঁছে ১১টা ৪০ মিনিটে ছাড়বে। কলকাতায় পৌঁছনোর নির্ধারিত সময় রাত ১২টা ৪০ মিনিট (Indian Railways)।