রেপো রেট বৃদ্ধির পর সুদের হার বাড়াল একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক! জানুন নতুন হার

Published on:

Published on:

Several banks increased interest rates after the repo rate hike.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI-র ৬ সদস্যের মনিটারি পলিসি কমিটি গত বুধবার একটি বড় সিদ্ধান্ত নিয়ে রেপো রেট বাড়িয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর প্রায় ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো পলিসি রেপো রেট (Repo Rate) ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছে। এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) এই সিদ্ধান্তের পর দেশের বেশ কয়েকটি প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও তাদের রেপো-লিঙ্কড ঋণের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ওই ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank), ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, RBL ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রেপো রেট (Repo Rate) বৃদ্ধির পর সুদের হার বাড়াল একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক:

এর অর্থ হল, এখন থেকে যে কোনও গ্রাহক রেপো-লিঙ্কড সুদের হারে নতুন গৃহঋণ, গাড়ির ঋণ বা ব্যক্তিগত ঋণ নিলে তিনি আগের চেয়ে ০.২৫ শতাংশ বেশি হারে ঋণটি পাবেন। উদাহরণস্বরূপ, যদি গত ৭ অক্টোবরের আগে ব্যাঙ্কটির লট রেট ৭.৫০ শতাংশ হয়ে থাকে, তবে তা এখন বেড়ে ৭.৭৫ শতাংশ হবে।

Several banks increased interest rates after the repo rate hike.

কারা সুদের হার কত বাড়িয়েছে: জানিয়ে রাখি যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রেপো লিঙ্কড ঋণের হার ৮.১০ শতাংশে থেকে বাড়িয়ে ৮.৩৫ শতাংশ করেছে। ব্যাঙ্ক অফ বরোদা এটি ২৫ বেসিস পয়েন্ট।বাড়িয়ে ৮.১৫ শতাংশ করেছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক এটি ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.৯৫ শতাংশ থেকে ৮.২০ শতাংশ করেছে। যা ৮ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এদিকে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এটি ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.১০ শতাংশ থেকে ৮.৩৫ শতাংশ করেছে। এছাড়াও ইউকো ব্যাঙ্কও তার বেশ কয়েকটি বেঞ্চমার্ক লিঙ্কড ঋণের হার সংশোধন করেছে। যা ৮ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন: উৎসবের মরসুমে ফের ঝটকা! ডাল কিনতে গেলে হবে বেশি খরচ, জানুন নতুন দাম

মূলত, ইউকো ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের ট্রেজারি বিল-সংযুক্ত ঋণের (TBLR) ওপর সুদের হার বৃদ্ধি করেছে। এক্ষেত্রে ৩ মাস মেয়াদের TBLR ৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫.২৫ শতাংশ থেকে ৫.৩০ শতাংশ হয়েছে। ৬ মাস মেয়াদের TBLR ১৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫.৫৫ শতাংশ থেকে ৫.৭০ শতাংশ হয়েছে। এছাড়াও, ১২-মাস মেয়াদের TBLR ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫.৭০ শতাংশ থেকে ৫.৯৫ শতাংশ হয়েছে।

আরও পড়ুন: ভারতের সবথেকে দামি শেয়ারের ৪১,০০০ টাকারও বেশি কমল দাম! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

সরকারি সিকিউরিটিজের হারও বেড়েছে: এদিকে, ইউকো ব্যাঙ্ক সরকারি সিকিউরিটিজের (G-Sec) ওপর সুদের হারও বাড়িয়েছে। এটি এক বছরের G-Sec-এর হার ৫.৮৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬.২৬ শতাংশ করেছে। অন্যদিকে ১০ বছরের G-Sec-এর ইল্ড ৭.০৯ শতাংশ থেকে বেড়ে ৭.৩২ শতাংশ হয়েছে। UCO ফ্লোট-এর রেপো-লিঙ্কড হার ৮.০৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.৩০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে UCO প্রাইমের রেপো-লিঙ্কড হার ৫.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৫০ শতাংশ করা হয়েছে।