উচ্চ মাধ্যমিকে সেমেস্টার তুলে দেওয়ার ভাবনা! আগামী শিক্ষাবর্ষ থেকেই বদলাতে পারে পরীক্ষার নিয়ম

Published on:

Published on:

Higher Secondary Semester System Update

বাংলা হান্ট ডেস্কঃ উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) পরীক্ষা নিয়ে এবার বড় বদল আসতে পারে। গত দু’বছর ধরে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। কিন্তু এই নিয়ম নিয়ে অনেক শিক্ষকেরই আপত্তি রয়েছে। তাঁদের মতে, সেমেস্টার চালু হলেও পড়ুয়ারা তেমনভাবে লাভবান হচ্ছে না। এবার সেই অভিযোগের পর উচ্চ মাধ্যমিক থেকে সেমেস্টার তুলে দেওয়ার কথা ভাবছে রাজ্যের শিক্ষা দফতর। সব ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই আবার পুরনো নিয়মে পরীক্ষা হতে পারে।

Higher Secondary : চারটি সেমেস্টারের বদলে হবে একটি ফাইনাল পরীক্ষা?

আগের সরকারের আমলে উচ্চ মাধ্যমিকে (Higher Secondary) সেমেস্টার পদ্ধতি চালু হয়েছিল। এই নিয়মে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সেমেস্টার পরীক্ষা দিতে হয় পড়ুয়াদের। তবে এবার সেই নিয়ম বদলে আবার আগের ব্যবস্থায় ফেরার কথা ভাবছে শিক্ষা দফতর।

নতুন শিক্ষামন্ত্রী এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিকাশ ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে। সূত্রের খবর, সেমেস্টার ব্যবস্থা তুলে দিয়ে পুরনো নিয়ম ফিরিয়ে আনার বিষয়ে অনেকটাই এগিয়েছে শিক্ষা দফতর।

পুরনো নিয়ম চালু হলে দ্বাদশ শ্রেণিতে আর চারটি সেমেস্টার দিতে হবে না। তার বদলে প্রথমে প্রি-টেস্ট, তারপর টেস্ট এবং শেষে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) চূড়ান্ত পরীক্ষা হবে। অর্থাৎ, আগের মতোই একটি ফাইনাল বোর্ডের পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের।

এদিকে, সেমেস্টার পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রী দীপক বর্মণও নিজের অসন্তোষের কথা জানিয়েছেন। তাঁর কাছে বেশ কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন, এই নিয়মে পড়ুয়ারা ঠিকমতো উপকৃত হচ্ছে না।

এই বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অনেক শিক্ষকই তাঁকে বলেছেন যে সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়ারা বিশেষ সুবিধা পাচ্ছে না। অনেকেরই এমন মত। তাই একজন শিক্ষক হিসেবে তিনিও বিষয়টি খতিয়ে দেখছেন।

WBCHSE machines to evaluate Higher Secondary answer scripts this time

আরও পড়ুনঃ SIR-এর সময়সীমা ফের বাড়াল কমিশন! ৬ রাজ্যে নতুন দিন ঘোষণা, কবে বেরোবে চূড়ান্ত তালিকা?

তবে কবে থেকে এই নিয়ম বদল হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ঠিক কীভাবে পরীক্ষা নেওয়া হবে, সেই বিষয়েও সিদ্ধান্ত বাকি রয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে (Higher Secondary) পুরনো নিয়ম ফিরতে পারে বলে জোর আলোচনা শুরু হয়েছে।