একী কাণ্ড! ভারতীয় হওয়ায় খোদ ICC-র CEO-কেই ভিসা দিল না বাংলাদেশ

Published on:

Published on:

T20 World Cup Bangladesh not giving visa to ICC CEO.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের ময়দানে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হওয়ার আগে এবার দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যেও রীতিমতো লড়াই শুরু হয়েছে। যার ফলে প্রভাবিত হচ্ছে সম্পর্কও। T20 বিশ্বকাপের (T20 World Cup) ঠিক আগে শুরু হওয়া এই দ্বন্দ্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে BCCI-এর সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এমতাবস্থায়, প্রতিশোধের এই মনোভাব থেকেই বাংলাদেশ এবার ICC-র CEO সংযোগ গুপ্তাকে ভিসা প্রদান করছে না। এদিকে, সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে যে, সংযোগ ভারতীয় হওয়ার কারণেই বাংলাদেশ এইভাবে বদলা নিচ্ছে।

T20 বিশ্বকাপের (T20 World Cup) আগে বারংবার বৈঠক:

জানিয়ে রাখি যে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের লক্ষ্য করে ক্রমাগত আক্রমণ এবং হত্যাকাণ্ডের আবহে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে IPL ২০২৬ থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এবং বাংলাদেশ সরকার T20 বিশ্বকাপের জন্য তাদের দল ভারতে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করে। ICC বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি বোর্ডের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করছে।

এমতাবস্থায়, বেশ কয়েকটি অনলাইন বৈঠকের পর, ICC সরাসরি বাংলাদেশে গিয়ে একটি দল বাংলাদেশে পাঠিয়ে সমস্যাটি সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই আবহে একটি বড় দাবি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট ভাইরাল হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে যে বাংলাদেশ সরকার ICC দলের সঙ্গে থাকা তাদের CEO সংযোগ গুপ্তাকে ভিসা দিতে অনিচ্ছা প্রকাশ করেছে।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৈভব সূর্যবংশীর খেলা নিয়ে উঠছে প্রশ্ন? কী জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ?

দাবি অনুযায়ী, বাংলাদেশ সরকার এটা করেছে কারণ সঞ্জয় গুপ্তা একজন ভারতীয় নাগরিক এবং মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে, এই বিষয়ে বাংলাদেশি বোর্ড, সরকার বা ICC-র পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: ৩ মাসে মিলেছে দ্বিগুণ লাভ! বোনাস শেয়ারের ঘোষণা এই কোম্পানির, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

বাংলাদেশ বোর্ডের সঙ্গে ICC কেন বৈঠক করছে: জানা গিয়েছে যে, এই বৈঠকে ভেন্যু পরিবর্তনের পরিবর্তে বর্তমান সময়সূচি বজায় রাখার ওপর জোর দেওয়া হবে। অনুমান করা হচ্ছে, এটি ICC-র শেষ প্রচেষ্টা। এই বিষয়ে, ICC BCB-কে ভারতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে ভরসা দেবে। যাতে তারা তাদের ম্যাচগুলি নির্ধারিত সময়সূচি অনুসারে খেলতে পারে। বর্তমানে, ICC বা BCB-র তরফে এই বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি।