কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন দিশা দেখাচ্ছে ভারত, বিশ্বমঞ্চে কী বললেন অশ্বিনী বৈষ্ণব?

Published on:

Published on:

what did Ashwini Vaishnaw say about ai?
Follow

বাংলা হান্ট ডেস্ক: দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) কৃত্তিম বুদ্ধিমত্তার জগতে ভারতের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। ভারত যে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জগতে আর পিছিয়ে নেই, বরং বিশ্বের প্রথম সারির দেশ গুলির মধ্যে অন্যতম হয়ে উঠছে সেটাই দাবি করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী। কিভাবে ভারত জনমুখী ক্ষেত্রগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে আরো এগিয়ে যাচ্ছে সে বিষয়ে তিনি বিশদ সমস্ত বিশ্বের সামনে তুলে ধরেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কি বললেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)?

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী দাবি করেন ভারতে প্রতিরক্ষা খাতেও নতুন এআই মডেল ব্যবহার শুরু হয়েছে এবং তার ফলাফল অসাধারণ। তিনি বলেন ভারতে নতুন নতুন স্টার্টআপ তৈরি হচ্ছে, যা বিশ্ববাজারে ভারতের অবস্থানকে আরো শক্তিশালী করবে।

কেন্দ্রীয় মন্ত্রী এ ব্যাপারে পঞ্চস্তর মডেলের কথা তুলে ধরেছেন। এই পঞ্চস্তর মডেলের প্রথম ধাপে আছে এপ্লিকেশন লেয়ার অর্থাৎ প্রয়োগ, দ্বিতীয় স্তরে আছে লেয়ার, তৃতীয় স্তরে আছে চিপ বা কম্পিউট। চতুর্থ স্থানে আছে ডেটা সেন্টার এবং সর্বশেষ স্তরে আছে এনার্জি লেয়ার। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, ভারত এ ব্যাপারে আর পরনির্ভরশীল নয় বরং অনেক আত্মনির্ভর হয়ে উঠেছে কারণ ভারত নিজেই স্বাধীনভাবে পথ দেখাচ্ছে এ ব্যাপারে।

আরও পড়ুন: ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিন, রাজ্যের মুখ্য সচিবকে কড়া নির্দেশ দিয়ে চিঠি নির্বাচন কমিশনের

এই পাঁচটি স্তর এর মধ্যে একদম প্রথম স্তরটি তৃণমূল স্তর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করবে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি জনমুখী ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করবে কেন্দ্র। দ্বিতীয় স্তরে তৈরি করা হবে নিজস্ব মডেল। তৃতীয় স্তরে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের প্রয়োজন পড়বে, আর তার জন্য কেন্দ্রীয় সরকার ভর্তুকির ব্যবস্থা করবে। চতুর্থ স্তরে ডেটা সেন্টারের কথা বলা হয়েছে, তা আসলে দেশের অভ্যন্তরীণ তথ্যকে দেহের মধ্যে সীমাবদ্ধ রাখা সর্বোচ্চ চেষ্টা করার কথা বলা হয়েছে আর পঞ্চম স্তরে জন্য এনার্জি লেয়ারের জন্য ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করবে কেন্দ্র। দরকারে এখানে ভারত সরকার বিদেশি বিনিয়োগের সুযোগ দেবে।

আরও পড়ুন: ২১ জানুয়ারি নয়, নতুন তারিখ ঘোষণা! উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে জরুরি আপডেট জানুন

বিশ্ব অর্থনীতিতে এ আই যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, তা দাভোসে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য থেকে আরও ভালোভাবে পরিষ্কার হলো। ভারত নিজেকে কৃত্রিম তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যে আরো শক্তিশালী করে তোলার চেষ্টা শুরু করে দিয়েছে তা বলা বাহুল্য। বিশেষজ্ঞরা মনে করছে এই প্রযুক্তির ক্ষেত্রে ভারত আরও উন্নত হয়ে উঠবে কারণ প্রযুক্তি কাঠামো ও দক্ষ মানবসম্পদ নিয়োগ করে খুব তাড়াতাড়ি ভারত এ ব্যাপারে বিশ্বের নজর কাড়বে। ভবিষ্যতে এ ব্যাপারে আরও বড় প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হচ্ছে, যে দেশগুলি নতুন অ্যাপ্লিকেশন ডিজিটাল পরিষেবা এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করতে পারবে তারাই বিশ্বে অগ্রণী ভূমিকা নেবে, তা এখন থেকেই স্পষ্ট।