বাংলা হান্ট ডেস্ক: আবার পরিবর্তন আসলো ১০০ টাকা এবং ৫০০ টাকার নোটে (500 Rs Note)। বাজার ঘাট, দোকানপাট সব জায়গাতেই অনলাইন এবং নগদ, দুই ভাবেই এখন লেনদেন চলে। কিন্তু এর মাঝেই রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) আনলো নোট-এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন। শোনা যাচ্ছে, জাল নোট রুখতে আরবিআই-এর এই অভিনব পদক্ষেপ।
১০০ টাকা ও ৫০০ টাকার নোটে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) আনলো পরিবর্তন
দৈনন্দিন ক্ষেত্রে ১০০ ও ৫০০ টাকার নোটের ব্যবহার খুব বেশি হয়। এই নোটগুলি সমস্ত জায়গাতেই ব্যবহার হয়। লেনদেনের ক্ষেত্রে বারবার ব্যবহারের পর, নোটগুলি অনেক সময় মলিন হয় এবং বেশি পুরনো হয়ে গেলে তা ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
রিজার্ভ ব্যাংক জানাচ্ছে মহাত্মা গান্ধী সিরিজের এই নোট গুলির ছাপা আরও স্পষ্ট করা হচ্ছে, যাতে নোটের মেয়াদ বাড়ানো যায়। ওয়াটারমার্ক অথেনটিকেশন এবং মাইক্রো লেটারিং আরও সুস্পষ্ট করে তৈরি করা হচ্ছে ১০০ টাকার নোটের ক্ষেত্রে।
আরও পড়ুন:ডেটা ফুরোনোর টেনশন শেষ! ২০০ টাকার কমে Jio-র আনলিমিটেড 5G প্ল্যান লঞ্চ
৫০০ টাকার নোটের রং উজ্জ্বল করা হচ্ছে এবং তাতেও মাইক্রো প্রিন্টিং স্পষ্ট করা হচ্ছে আরও। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে যে, পুরনো নোট গুলির কী হবে। রিজার্ভ ব্যাঙ্ক জানাচ্ছে পুরনো আর নতুন, দুই রকম নোটই গ্রহন করা হবে এখন। এটিএম এবং বাজার ঘাট, সব জায়গাতে দুই রকম নোটই পাওয়া যাবে। লেনদেনের ক্ষেত্রে এতে কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন:বারাসত বিধানসভায় মুখ বদল? চিরঞ্জিতের বদলে প্রার্থী কাকলি-পুত্র? তুঙ্গে জল্পনা

তবে আরবিআই এক্ষেত্রে সার্কুলার দিয়েছে। সেখানে ছবিসহ বর্ণনা দেওয়া হয়েছে। পাবলিক এবং প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিকে এই সার্কুলার পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপার সম্পর্কে ব্যাংক কর্মীরা যাতে ভালোভাবে অবগত থাকেন, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে কোন নোটই বাতিল হচ্ছে না। নতুন নোট বাজারে এলেও আগের চলতি সব নোটই বৈধ থাকবে বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে। এখন দেখার এটাই যে, জাল নোট রুখতে, আরবিআই-এর এই পদক্ষেপ কতটা কার্যকারী হয়।

















