গ্যাসের চিন্তায় নাজেহাল, OTP-র আশায় বসে থাকবেন না, এভাবে হোয়াটসঅ্যাপে বুক করুন সিলিন্ডার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান পরিস্থিতিতে গৃহস্থালীর ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৬০ টাকা। দাম বৃদ্ধির পাশাপাশি গ্যাস বুকিংয়ের (Liquefied Petroleum Gas) ক্ষেত্রেও নতুন নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। ২১ দিন থেকে বাড়িয়ে গ্যাস বুকিংয়ের সময়সীমা করা হয়েছে ২৫ দিন। তারপরেও অভিযোগ উঠছে, বুক করেও পাওয়া যাচ্ছে না গ্যাস।

বিভিন্ন গ্যাসের (Liquefied Petroleum Gas) শোরুমের সামনে লম্বা লাইন

ইতিমধ্যেই বিভিন্ন গ্যাসের এজেন্সিগুলিতে গ্রাহকদের চাহিদা তুঙ্গে। শোরুমগুলিতেও পড়ছে লম্বা লাইন। অভিযোগ উঠছে, বিভিন্ন জেলায় ফোনে গ্যাস বুক করেও ওটিপি পাওয়া যাচ্ছে না। আরও বাড়ছে আতঙ্ক। গ্যাসের দোকানের সামনে লাইন বাড়ছে আরও। তবে গ্যাস বুকিং করার জন্য লাইন দেওয়ার দরকার নেই। বাড়িতে বসে অনলাইনেই হবে গ্যাস বুকিং। বিভিন্ন গ্যাস সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ এবং মিসড কলের মাধ্যমে গ্যাস বুকিং করা যাবে বাড়িতে বসেই।

How to book liquefied petroleum gas on whatsapp

হোয়াটসঅ্যাপে কীভাবে বুকিং: উল্লেখ্য, প্রতিটি গ্যাস সংস্থার নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। সেখানে ‘Hi’ কিংবা ‘Book’ লিখে পাঠালেই গ্যাস বুকিং হয়ে যাবে। সেই সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে একটি মিসড কল দিলে বুক হয়ে যাবে সিলিন্ডার।

আরও পড়ুন : বৃহস্পতিবার থেকেই বসছে সারচার্জ, জ্বালানির ঘাটতিতে ভাড়া নিয়ে বড় সিদ্ধান্ত বিমান সংস্থাগুলির

কীভাবে করতে হবে বুকিং: ইনডেন সংস্থায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস (Liquefied Petroleum Gas) বুক করাতে হলে গ্রাহককে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৭৫৮৮৮৮৮৮২৪ নম্বরে ‘REFILL’ লিখে পাঠাতে হবে। এছাড়াও ৮৪৫৪৯৫৫৫৫৫ নম্বরে মিসড কল দিলেও হবে বুকিং। এইচপি সংস্থায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুক করাতে হলে গ্রাহককে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৯২২২২০১১২২ নম্বরে ‘Hi’ লিখে পাঠাতে হবে। এছাড়াও ৯৪৯৩৬০২২২২ নম্বরে মিসড কল দিলেও হবে বুকিং।

আরও পড়ুন : রাতারাতি লাফ গ্যাসের দামে, মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে একাধিক রুটে বাড়ল অটো ভাড়া

ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করার জন্য এইচপি অ্যাপ ব্যবহার করা যাবে। অন্যান্য অনলাইন অ্যাপের মাধ্যমেও বুকিং করা যাবে। ভারত গ্যাস বুক করাতে অফিশিয়াল নম্বর ১৮০০২২৪৩৪৪ এ ‘Hi’ লিখে পাঠাতে হবে।