দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড! তৃণমূলের সিদ্ধান্তে নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন ঋজু দত্ত

Published on:

Published on:

Riju Dutta suspended from Trinamool for 6 years.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বঙ্গে পালাবদল ঘটেছে। শুধু তাই নয়, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণও করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে, বিধানসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া ঝড় ওঠার পরেই নেটমাধ্যমে বিজেপির প্রশংসা করেছিলেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত (Riju Dutta)। পাশাপাশি, ভোট পরবর্তী অশান্তি থেকে রেহাই পেতে তিনি কিভাবে বিজেপির সহযোগিতা পেয়েছেন সেই বিষয়টিও উপস্থাপিত করেছিলেন।

তৃণমূল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড ঋজু দত্ত (Riju Dutta):

যদিও, তারপরেই ঋজুকে সাসপেন্ড করে তৃণমূল।  এমনকি, তাঁর কাছ থেকে জবাবও চাওয়া হয়। তবে, শেষ পর্যন্ত ঋজুকে সাসপেন্ড করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে নেটমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ঋজু এটাও দাবি করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি তাঁর জবাব পাঠালেও সেই উত্তর না দেখেই তাঁকে সাসপেন্ড করা হয়ে থাকতে পারে। এমতাবস্থায়, মোট ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে।

সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়ে ঋজু লিখেছেন, ‘”আমার প্রাণপ্রিয় দল। যে দলকে আমার যৌবনের ১৩ টা বছর দিয়েছি। নিরন্তর পরিশ্রম করেছে নিজেকে প্রমাণ করার জন্য। শুধুমাত্র নিজের কাজ ও পারফরম্যান্সের জোরে ধাপে ধাপে উঠেছি- কারণ আমি কোনও ‘নেপো কিড’ নই।'”

আরও পড়ুন: ব্যাঙ্কিং সেক্টরেও AI-এর দাপট! গ্রাহকদের সুবিধার্থে বড় পদক্ষেপ Axis Bank-এর, লঞ্চ হল বিশেষ টুল

তিনি আরও জানিয়েছেন, ‘আর আজ আমার প্রিয় দলই আমাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল! কেন? কারণ আমি সত্যিটা বলেছি। সাসপেনশনের নোটিসে বলা হয়েছে আমি নাকি শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হইনি। অথচ নির্ধারিত সময়ের মধ্যেই আমি ০৯.০৫.২০২৬ তারিখ সকাল ১১.২৭-এ পার্টি হেডকোয়ার্টার (তৃণমূল ভবন)-এ আমার জবাব জমা দিয়েছি।

আরও পড়ুন: Google-এর মেগা প্ল্যান! ভারতে AI ইনফ্রাস্ট্রাকচার সহ সার্ভার ও ড্রোন তৈরি করবে কোম্পানি, মিলল আপডেট

ঋজু তাঁর পোস্টের শেষ অংশে লিখেছেন, “‘সম্ভবত আমার জবাব পড়ার আগেই নোটিসটা টাইপ করা হয়ে গিয়েছিল। ধন্যবাদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমি কথা দিচ্ছি-আবার দেখা হবে!”‘ এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিজেপির কাছে ভরাডুবির পর সেই সময়ে প্রকাশ্যে দলের নেতারা যে প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছিল তৃণমূল। এমনকি, কারোর ব্যক্তিগত মতামতের সঙ্গে দলের অবস্থানের কোনও সম্পর্ক নেই বলেও জানানো হয় তৃণমূলের তরফে।