পাতলা ইলিশের ঝোলে কাসুন্দির টুইস্ট, একবার খেলেই আঙুল চাটবেন সবাই, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe hilsa with kasundi it makes for a truly delightful meal when served with rice
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে জাভুরিভোজ মানে ইলিশের নানান পদ (Recipe)। সে বাড়িতে পাতুরি হোক কিংবা ভাপা। ইলিশ মাছের (Hilsa Fish) পদ হলে সেদিন এক হাতা ভাত বেশি খাওয়া হয়। এবার আসন্ন উৎসবের মরশুমে বাড়িতে আপনি ইলিশ মাছ (Hilsa Fish) দিয়ে তৈরি করতে পারেন ভিন্ন ধরনের রেসিপি। যা খেতে দুর্দান্ত হয়। রইল সেই রেসিপি (Recipe)।

কাসুন্দি দিয়ে রাঁধুন ইলিশ, ভাতের সঙ্গে জমে যাবে খাওয়া (Recipe)

কথাতেই বলবে ‘মাছে ভাতে বাঙালি’।  আর ইলিশের (Hilsa) পদ খেতে কারো ভালো লাগে না। তাই বাড়িতে যদি কাসুন্দি থাকে তাহলে ইলিশ (Hilsa) মাছ দিয়ে রান্না করে ফেলুন ‘ইলিশ কাসুন্দি’ (Kasundi Hilsa)। রইল সেই প্রণালী (Recipe)।

Recipe hilsa with kasundi it makes for a truly delightful meal when served with rice

আরও পড়ুন: ফের কমল সোনার দাম! জানুন আজকের ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট

উপকরণ:

ইলিশ মাছ: ৫-৬ টুকরো

কাসুন্দি: আধ কাপ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

সর্ষের তেল: আধ কাপ

কাঁচালঙ্কা: ৪-৫টি

নুন: পরিমাণ মতো

প্রণালী: প্রথমে মাছগুলিকে ধুয়ে নিন। এরপর একটি বড় পাত্রে কাসুন্দি, সরষের তেল, নুন, হলুদ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ওই মিশ্রণটির মধ্যে মাছের টুকরো গুলো মিশিয়ে কুড়ি মিনিটের মতন রেখে দিন। এরপর একটি কড়াইতে জল গরম করতে দিয়ে ওপরে একটি পাত্র বসান। এরপর ম্যারিনেট করা মাছটি স্টিলের বাটিতে করে রাখুন। এর পাশাপাশি ওপর থেকে তেল ছড়িয়ে দিন। এরপর টিফিন বাক্সটি ওইভাবে কড়াইতে রাখুন যাতে তার ভেতরে জল না ঢোকে। তারপর ১৫ মিনিটের মতন ভাপিয়ে নিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘কাসুন্দি ইলিশ’ (Recipe)।