বাংলাহান্ট ডেস্ক : আধার (Aadhaar) নিয়ে এল বিরাট আপডেট। বন্ধ হতে বসেছে পুরনো mAadhaar অ্যাপ। সরকারের তরফে জানানো হয়েছে, আধার ব্যবহারকারীদের জন্য আরও কড়া নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের উপর বেশি নিয়ন্ত্রণ এবং ডিজিটাল ভেরিফিকেশন চালুর লক্ষ্যে পুরনো mAadhaar অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায় অনেকেরই প্রশ্ন, কোন অ্যাপের মাধ্যমে তবে হবে কাজ?
বন্ধ হচ্ছে পুরনো mAadhaar (Aadhaar) অ্যাপ
সরকারের তরফে আধারের এই অফিশিয়াল পরিবর্তনের কথা নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে নতুন আধার অ্যাপ ইনস্টল করার পরামর্শও দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের আধারের অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক করে তুলতেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। শুধুমাত্র mAadhaar প্ল্যাটফর্মের ডিজাইন বদলই নয়, দৈনন্দিন জীবনে আধার যাচাইকরণ এবং পরিচয়পত্র শেয়ার করার পদ্ধতিতেও বদল আনছে নতুন অ্যাপ।

নতুন অ্যাপে কী থাকছে: জানা যাচ্ছে, পুরনো mAadhaar অ্যাপে যাচাইয়ের সময় অনেক সময় ব্যক্তির সম্পূর্ণ আধার তথ্য দেখা যেত। কিন্তু নতুন অ্যাপে নির্দিষ্ট তথ্য শেয়ার এবং এবং পরিচয় যাচাই ব্যবস্থার ক্ষেত্রে প্রাইভেসি অনেক বেড়েছে। নতুন প্ল্যাটফর্মে QR ভিত্তিক আধার (Aadhaar) শেয়ার করা যাবে। এতে বিভিন্ন হোটেল, হাসপাতাল, সরকারি অফিসে সরাসরি আধার যাচাইকরণ আরও সহজ হবে। দরকার মতো সম্পূর্ণ তথ্য দেখানোর বদলে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য কিউআর ভেরিফিকেশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
আরও পড়ুন : রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! ২% DA বাড়াল সরকার, বকেয়া নিয়েও সিদ্ধান্ত
থাকবে আধুনিক সুবিধা: আধার প্রতারণার ঝুঁকি কমাতে নতুন ব্যবস্থায় ওটিপির পাশাপাশি ফেস অথেনটিকেশন এবং কিউআর ভেরিফিকেশনও লাগতে পারে। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই ফিঙ্গারপ্রিন্ট, মুখের পরিচয় এবং আইরিশ অথেনটিকেশন লক বা নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু কীভাবে সেট আপ করতে হবে নতুন আধার অ্যাপ?
আরও পড়ুন : আরও কড়া যাচাই প্রক্রিয়া, ভেরিফিকেশনে এই ‘ভুল’ ধরা পড়লেই নাম বাদ অন্নপূর্ণা ভাণ্ডারে
জানা যাচ্ছে, প্রথমে প্লে স্টোর বা অন্য কোনও অ্যাপ স্টোর থেকে অফিশিয়াল ‘Aadhaar’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর পছন্দসই ভাষা বেছে নিয়ে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিতে হবে। ওই নম্বরেই আসবে ওটিপি। কিছু ব্যবহারকারীকে অ্যাপ সেট আপের সময় ফেস অথেনটিকেশনও সম্পূর্ণ করতে হতে পারে। এরপর PIN তৈরি করে বায়োমেট্রিক আনলক চালু করা যাবে। এরপর ফের আধার নম্বর যুক্ত করে ওটিপি যাচাই সম্পূর্ণ করতে হবে।













