২২ দিন পর বড় সিদ্ধান্ত, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা হচ্ছেন মন্ত্রী? সামনে এল সম্ভাব্য তালিকা

Published on:

Published on:

West Bengal BJP Government Set for Major Cabinet Expansion on June 1
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের (West Bengal BJP Government) মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আরও পাঁচ মন্ত্রীকে নিয়ে সরকার গঠনের পর থেকেই প্রশ্ন উঠছিল, বাকি মন্ত্রীরা কবে শপথ নেবেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুন রাজভবনে ১০ থেকে ১২ জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন বলে বিজেপি সূত্রে খবর।

মন্ত্রিসভা (West Bengal BJP Government) সম্প্রসারণে কারা পেতে পারেন দায়িত্ব?

তিন সপ্তাহ আগে শপথ নেওয়া মন্ত্রিসভায় মাত্র ৬ জন সদস্য থাকায় একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রীর উপরেই ছিল। এবার সেই চাপ কমাতে বড়সড় সম্প্রসারণের পথে সরকার (West Bengal BJP Government)।

সম্ভাব্য মন্ত্রী ও তাঁদের সম্ভাব্য দায়িত্ব

  • স্বপন দাশগুপ্ত (রাসবিহারী) — উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব পেতে পারেন।
  • শংকর ঘোষ (শিলিগুড়ি) — উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী করা হতে পারে। বিকল্পভাবে স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্বও পেতে পারেন।
  • দীপক বর্মন (ফালাকাটা) — পূর্ণমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ কোনও বড় দপ্তরের দায়িত্ব পেতে পারেন।
  • বঙ্কিম ঘোষ (চাকদহ) — পূর্ত দপ্তর অথবা জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তরের দায়িত্ব পেতে পারেন।
  • শীতল কপাট (ঘাটাল) — সেচ দপ্তরের মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
  • জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি) — পরিবহণ দপ্তরের দায়িত্ব পেতে পারেন।
  • ইন্দ্রনীল খাঁ — স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী করা হতে পারে।
  • শ্বারদ্বত মুখোপাধ্যায় — স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী অথবা আয়ুষ দপ্তরের দায়িত্ব পেতে পারেন।
  • তাপস রায় (মানিকতলা) — গুরুত্বপূর্ণ কোনও দপ্তরের মন্ত্রী হতে পারেন, যদিও নির্দিষ্ট দপ্তরের নাম এখনও সামনে আসেনি।
  • ধ্রুব সাহা (বীরভূম জেলা সভাপতি) — মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন, তবে সম্ভাব্য দপ্তর এখনও স্পষ্ট নয়।
  • রুদ্রনীল ঘোষ — মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দপ্তর নির্দিষ্ট নয়।
  • পাপিয়া অধিকারী — মন্ত্রী হতে পারেন, কিন্তু কোন দপ্তর পাবেন তা এখনও জানা যায়নি।
  • শংকর শিকদার (বেহালা) — মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন, সম্ভাব্য দপ্তর নিয়ে এখনও জল্পনা চলছে।

Strict instructions from the state government to employees

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার আগে বড় ছাঁটাই! দক্ষিণ ২৪ পরগনায় তালিকা থেকে বাদ যাচ্ছে ২ লক্ষ মহিলার নাম

আগামী ১ জুনের মন্ত্রিসভা সম্প্রসারণকে বিজেপি সরকারের (West Bengal BJP Government) প্রথম বড় রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিন সপ্তাহ ধরে মাত্র ৬ জন মন্ত্রী নিয়ে চলা সরকারের সামনে এবার নতুন মুখ ও নতুন দায়িত্ব বণ্টনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শেষ মুহূর্তে তালিকায় পরিবর্তনও হতে পারে। ফলে রাজভবনের শপথ অনুষ্ঠানে কারা মন্ত্রী হচ্ছেন এবং কার হাতে কোন দপ্তর যাচ্ছে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।