বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে জোরকদমে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) কাজ চলছে। একদিকে অনলাইন ও অফলাইনে আবেদন করছেন মহিলারা। অন্যদিকে ধাপে ধাপে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার। এই আবহে এই সরকারি প্রকল্পে (Government Scheme) আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়ে গেল। এবার কেউ চাইলে বাড়ি বসেই ফর্ম ফিল আপ করতে পারবেন।
অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন আরও সহজ
গত ৩ জুন থেকে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু হয়েছিল। তবে অনেকে ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তবে শনিবার থেকে সেইসব সমস্যা দূর হয়েছে। এখন অত্যন্ত সহজেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা যাচ্ছে।
আরও পড়ুনঃ সরকার বদলাতেই আবাস যোজনাতেও বড় বদল! এবার বাংলাতেও চালু হচ্ছে ‘সেলফ সার্ভে’
অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ পদ্ধতি
অনলাইনে এই সরকারি প্রকল্পে আবেদন করতে হলে ইচ্ছুক আবেদনকারীকে প্রথমে https://socialregistry.wb.gov.in/citizen/#/- এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘সিটিজেন/ফ্যামিলি লগ ইন’ অপশনে ক্লিক করে নিজের জেলা ও মোবাইল নম্বর দিতে হবে। এই তথ্য দিলেই আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পর স্ক্রিনে অন্নপূর্ণা যোজনার ফর্ম চলে আসবে।
অফলাইনের মতো অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদনেও আবেদনকারীর পরিবার সংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে হচ্ছে। রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ নানা ইনফরমমেশন দিতে হবে আবেদনকারীদের। সেই সঙ্গেই আবেদনকারীর পারিবারিক জমি আছে কিনা, কারও নামে চারচাকা গাড়ি আছে কিনা, পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিমা রয়েছে কিনা এমনও নানা তথ্য চাওয়া হয়েছে।

গত ৩ জুন থেকেই অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ক্রেডিট করতে শুরু করেছে রাজ্য সরকার। একদিকে আবেদন ও অন্যদিকে টাকা ক্রেডিট, বর্তমানে দুই প্রক্রিয়াই সমান্তরালভাবে চলছে। আগামী প্রায় ৩ মাস ধরে এভাবেই অন্নপূর্ণা যোজনায় আবেদন জানাতে পারবেন রাজ্যের মহিলারা।













