আধার কার্ডে ছবি বদলাবেন? জেনে নিন সহজে আপডেটের পদ্ধতি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক ভারতীয়র কাছে আধার কার্ড (Aadhaar) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন সরকারি, বেসরকারি কাজে প্রয়োজন হয় আধারের। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মোবাইল সিম কেনার মতো কাজেও দরকার পড়ে এই নথির। এমন গুরুত্বপূর্ণ একটি নথির সমস্ত তথ্য ঠিক এবং আপডেটেড থাকাও জরুরি। বিশেষ করে যদি আধার কার্ডের ছবি আপডেট করার দরকার পড়ে সেটাও করা সম্ভব।

আধার কার্ডে (Aadhaar) আপডেট করা যায় ছবি

আধার কার্ডের ছবি অনেক সময় বদলানোর প্রয়োজন হয়। তবে এই কাজটি কিন্তু অনলাইনে করা সম্ভব নয়। এর জন্য যেতে হবে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্র বা আধার তালিকাভুক্তি কেন্দ্রে। সেখানকার কর্মীরাই সমগ্র প্রক্রিয়ায় সঠিক নির্দেশ দিয়ে কাজ সম্পন্ন করতে সাহায্য করবেন।

Process of updating aadhaar photo

কীভাবে করা যায় বদল: আধার কেন্দ্রে পৌঁছানোর পর আধার আপডেট করার জন্য একটি ফর্ম দেবে তারা। সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করার পর তা কর্মকর্তার কাছে জমা দিতে হবে। বায়োমেট্রিক যাচাই করার পর আপডেট করা হবে ছবি। পরিচয় নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক যাচাই করা হয়। এই যাচাইকরণ সম্পূর্ণ হওয়ার পর একটি নতুন ছবি তুলবেন কেন্দ্রের কর্মচারী। সেই ছবিটিই যুক্ত হবে আধার কার্ডে।

আরও পড়ুন : সন্তান জন্মালেই টাকা দেবে সরকার, কীভাবে আবেদন করবেন এই কেন্দ্রীয় প্রকল্পে?

কত ফি প্রয়োজন: আধার কার্ডে (Aadhaar) ছবি আপডেট করার জন্য একটি নির্দিষ্ট ফি দরকার হয়। পেমেন্ট করে দেওয়ার পর একটি রসিদ দেওয়া হবে। এতে থাকবে আপডেট অনুরোধের তথ্য এবং ট্র্যাকিং নম্বর। ছবি আপডেট হতে সাধারণত দিন কয়েক সময় লাগে।

আরও পড়ুন : একটি পরিবারের জন্য একটাই নাকি আলাদা ফর্ম? অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা অগ্নিমিত্রার

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে নতুন ছবি ইউআইডিএআই এর রেকর্ডে আপডেট হয়। পাশাপাশি রসিদে দেওয়া আপডেট অনুরোধ নম্বরটি ব্যবহার করে আবেদনের স্টেটাস চেক করা যাবে। ছবি আপডেট হয়ে গেলে নতুন ই আধার ডাউনলোড করা যাবে।