গ্র্যান্ট-ইন-এড, অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া DA মেটাতে বড় উদ্যোগ! চালু হচ্ছে হেল্পডেস্কও

Published on:

Published on:

dearness allowance(207)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম পে কমিশনের বকেয়া DA (Dearness Allowance) মেটাতে শুরু করেছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একটা অংশের বকেয়া থাকা ডিএ ইতিমধ্যেই অ‍্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে বলে খবর (West Bengal Government DA)। এবার গ্র্যান্ট-ইন-এড (Grant-in-aid) কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে।

ডিএ সমস্যা সমাধানে বড় পদক্ষেপ | Dearness Allowance

এখনও বকেয়া ডিএ পাননি অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, পঞ্চায়েত, পুরসভা কর্মী, কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত কর্মীরা। বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ এবং আন্ডারটেকিং সংস্থাগুলোর কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ফের উদ্যোগ নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

জানা গিয়েছে, এই সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারকে পুনরায় একটি লিখিত চিঠি দেওয়া হচ্ছে। যাতে মৌখিক প্রতিশ্রুতির বদলে দ্রুত সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই বকেয়া মেটানোর বিষয়টি যাতে সুনিশ্চিত করা হয় সেই দাবি রাখা হয়েছে।

এছাড়া পিডব্লিউডি, সেট দপ্তরের ওয়ার্ক চার্জ এমপ্লয়ী এবং এনভিএফ কর্মীদের বকেয়া মেটানোর বিষয়টি নিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত কর্মচারীদের অনেকেরই ইতিমধ্যেই বকেয়া ডিএ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে কোন হিসেবে ডিএ দেওয়া হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে।

অনেকেই অভিযোগ করছেন, তাঁদের যে পরিমাণে বকেয়া পাওয়ার কথা তার থেকে অনেক কম টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। এই নিয়ে সমস্যা মেটাতে সংগ্রামী যৌথ মঞ্চ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি বিশেষ হেল্পডেস্ক চালু করতে চলেছে বলে জানা গিয়েছে। অবসরপ্রাপ্ত কর্মীরা হেল্পডেস্কে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। সেই তথ্য সরাসরি সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হবে সংগঠনের তরফে।

dearness allowance(188)

আরও পড়ুন: সংস্থাগুলির ওপর চাপানো মাসুল সম্পূর্ণ বেআইনি! এইচ-১ বি ভিসার ক্ষেত্রেও আদালতে ধাক্কা খেলেন ট্রাম্প

২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়ার অর্থ ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। ২০০৮ থেকে ২০১৫-র ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ, যাঁরা ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন, এবারে তাঁদের বকেয়া মহার্ঘ ভাতার অংশ অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। বাকিরা কবে পাবেন? এই নিয়ে কোনো স্পষ্ট আপডেট নেই।