ইচ্ছামত তুলছেন PF এর টাকা? এই নিয়ম না জানলে ক্ষতি আপনারই

Published on:

Published on:

PF Withdrawing rule you must know incase you withdraw before five years
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আপনি কি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন আর কোম্পানি পিএফ এর টাকা কাটে? তাহলে ইপিএফওর কিছু নিয়ম (EPFO Rules) অবশ্যই জেনে রাখা উচিত। কারণ অনেকেই কাজ চলে গেলে বা হটাৎ করে টাকার প্রয়োজন পড়লে পিএফের টাকা তুলে নেন। কিন্তু সেটা করলে আদতে আপনারই ক্ষতি হতে পারে। কারণ নির্দিষ্ট সময়ের আগে টাকা তুলে নিলে সেটা ট্যাক্সের আওতায় পরে যাবে। তাহলে উপায়? সেটাই জেনে নিন আজকের প্রতিবেদনে।

টাকা তোলার আগে জানুন EPFO Rules

আসলে ৫ বছরের আগে যদি এপিএফের টাকা তুলে নেওয়া হয় তাহলে সেটা ট্যাক্সের আওতায় পরে। যার ফলে টাকা তোলার সময়েই টিডিএসও কাটা হয়। আয়কর আইনের সেকশন 10 (12) আনুযায়ী যদি কোনো কর্মী তার পাঁচ বছর টানা সার্ভিস হওয়ার পর PF এর টাকা তোলেন তাহলে যে টাকা জমেছে ও সেই টাকার উপরে যে সুদ পাওয়া গিয়েছে দুটোই সম্পূর্ণ আয়কর থেকে মুক্ত থাকে। এক্ষেত্রে কোম্পানি বদল করলেও মোট সময় হিসাব করা হয়।

আরও পড়ুনঃ ভারতে কবে থেকে চালু হচ্ছে প্লাস্টিকের নোট? কী জানালেন RBI গভর্নর?

PF এর টাকা তুললেই কাটবে TDS

এই কারণেই যদি কোনো কর্মীর পিএফ পাঁচ বছরের কম ধরে জমা হচ্ছে তাঁর পুরো টাকা না তোলাই শ্রেয়। আর একান্ত যদি তুলতেই হয় তাহলে সেটা আয়কর নিয়মের আওতায় পড়বে ও টিডিএস কাটা হবে। তাও আবার ১০% অর্থাৎ আপনি যদি ৫০,০০০ টাকা তুলতে চান তাহলে ৫০০০ টাকা টিডিএস কেটে নেওয়া হবে। যেটা পরবর্তীতে আইটি রিটার্ন ফাইল করলে রিটার্ন পাওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ কালনা থেকে কাটোয়া, কোন কোন স্টেশনের নাম বদলাচ্ছে? দেখুন লিস্ট

আংশিক টাকা তোলার ক্ষেত্রে কি বলছে নিয়ম?

অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে যদি পুরো টাকা না তুলে কিছুটা টাকা তোলার দরকার পরে, তাহলে কি হবে? এক্ষেত্রে বলে রাখা ভালো EPFO বিয়ে, বাড়ি ক্রয়, সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য টাকা তোলা যেতে পারে। এই ধরণের টাকা তোলার অনুরোধ সম্পূর্ণ টাকা তোলার থেকে আলাদা করে দেখা হয় ও ভিন্ন নিয়মের আওতায় পরে। ফলে এক্ষেত্রে সর্বদা টিডিএস কাটা নাও হতে পারে।

প্রসঙ্গত, যদি কোনো ব্যক্তি একটানা দুমাস বেকার থাকে তাহলে সে পিএফ অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা তুলে নিতে পারে। তবে এক্ষেত্রে ৫ বছরের নিয়ম লাগু হবে। তাই যদি ৫ বছরে কম কাজ হয়ে থাকে তাহলে টাকাটা ট্যাক্সের আওতায় পড়বে ও টিডিএস কাটা হবে।