বাজারে যাওয়ার সময় এবার মানতে হবে এই নিয়ম! নয়া নির্দেশিকা নবান্নর

Published on:

Published on:

Nabanna issues new market rules ban imposed on plastic bag usage in market
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে তৎপর রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের পুর এলাকাগুলিতে স্পট ফাইন চালু হতে চলেছে। যেখানে সেখানে থুতু ফেললে, নোংরা ফেললে অথবা প্রস্রাব করলে গুনতে হবে জরিমানা। এই আবহে এবার বাজারে প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হল। ইতিমধ্যেই নবান্নর (Nabanna) তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এবার বাজারে আর প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাওয়া যাবে না।

কড়া নির্দেশিকা নবান্নর | (Nabanna)

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “প্লাস্টিকের ব্যাগ নিয়ে বাজারে যাবেন না। বাজারে ভেন্ডিং মেশিন বসানোর কথাবার্তা চলছে”। তিনি জানান, কেউ বাজারে ব্যাগ নিয়ে আসতে ভুলে গেলে সহজেই ভেন্ডিং মেশিন থেকে ব্যাগ সংগ্রহ করতে পারবেন। ব্যাগের আকার ও গুণমানের উপর ভিত্তি করে দাম ১০ টাকা থেকে ১৫ টাকার মধ্যে হতে পারে।

আরও পড়ুনঃ ‘জি রাম জি’ প্রকল্প নিয়ে সুখবর! ১২৫ দিনের কাজ কবে থেকে শুরু? জানালেন দিলীপ

অগ্নিমিত্রা জানান, বাজারের ঢোকার মুখেই ভেন্ডিং মেশিন বসানোর কথা ভাবা হচ্ছে। এখান থেকে যে ব্যাগগুলি পাওয়া যাবে, সেগুলি এমনভাবে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়। রিসাইকেলযোগ্য সুতির কাপড়ের আকর্ষণীয় মাল্টি-পারপাস ব্যাগ বানানোর চেষ্টা চলছে।

এই প্রকল্পের অন্যতম একটি বিশেষত্ব হল, ব্যাগের অত্যাধুনিক প্রযুক্তি। এগুলি এমনভাবে বানাতে বলা হয়েছে যাতে মাছ-মাংস নেওয়ার পর সেই ব্যাগ ধুয়ে আবার সবজিও নেওয়া যায়। তবে এই ব্যাগের ইনার লেয়ার কী হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী।

Nabanna issued new market rules

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক কাজ করে চলেছেন অগ্নিমিত্রা। কয়েকদিন আগেই স্পট ফাইন চালুর কথা ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, এবার থেকে রাস্তাঘাট নোংরা করলে জরিমানা গুনতে হবে। এবার বাজারে প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হল।