‘৮ জুলাইয়ের মধ্যে…’! ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর মামলায় রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের

Published on:

Published on:

Calcutta High Court order in Indranil Sen and his wife UNESCO case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর ভিআইপি টিকিট বিক্রির অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen) ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে। এই নিয়ে বউবাজার থানায় অভিযোগ দায়ের হয়। পরবর্তীতে জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার সেই মামলাতেই বড় নির্দেশ দিল উচ্চ আদালত।

কী নির্দেশ দিয়েছে হাইকোর্ট? | (Calcutta High Court)

বউবাজার থানায় অভিযোগ দায়েরের পর আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী। সোমবার এই মামলার শুনানিতে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি সামনে আসতেই উষ্মা প্রকাশ করেন বিচারপতি। তিনি জানতে চান, মোট কত টাকা সংগ্রহ করা হয়েছে? জবাবে রাজ্যের আইনজীবী জানান, সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের লটারি! ২০ শতাংশ DA বাড়ানোয় বেতন কতটা বাড়বে জানুন

একইসঙ্গে রাজ্যের আইনজীবী বলেন, ‘ডোনার পাস’ ইস্যু করেও টাকা নেওয়া হয়েছিল। একথা শুনে ক্ষুব্ধ বিচারপতি বলেন, “ডোনার পাস ইস্যুর অর্থই তো শর্ত ভেঙে বিষয়টির বাণিজ্যিক ব্যবহার। সেখান থেকেও আবার টাকা নেওয়া হয়েছে!”

এই বিষয়ে হাইকোর্টের নির্দেশ, এই অনুষ্ঠান বা উৎসবের নামে মোট কত টাকা আদায় হয়েছে, সেটা সুনির্দিষ্টভাবে রাজ্যকে জানাতে হবে। মামলার তদন্ত কতখানি এগিয়েছে, ৮ জুলাইয়ের মধ্যে আদালতে রিপোর্ট দিয়ে রাজ্যকে তা জানাতে হবে। এদিকে আজকের শুনানিতে রাজ্য মৌখিকভাবে আশ্বাস দিয়েছে, আগামী ২ সপ্তাহ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে না।

Calcutta High Court

সম্প্রতি বউবাজার থানায় জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি ইন্দ্রনীল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেখান থেকেই এই মামলার সূত্রপাত। তিনি অভিযোগ করেছিলেন, ইউনেস্কোর স্বীকৃতির নাম ভাঙিয়ে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’র জন্য বিশেষ পাস বিক্রি করা হত। সেখান থেকে প্রচুর অর্থ সংগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।