বাংলা হান্ট ডেস্ক: কলকাতা স্টেশনের চাপ কমাতে এবার অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বিভিন্ন ট্রেনের সময় এবং গন্তব্যস্থল ও পাশাপাশি পরিবর্তন করা হচ্ছে। আর এ কথা জানিয়েছেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম। পাশাপাশি বারাসাত কৃষ্ণনগর লাইনেও চালু হচ্ছে নতুন ট্রেন। এক নজরে দেখে নিন কোন কোন রুট পরিবর্তন হয়েছে এবং কোন রুটে নতুন ট্রেন চালু হচ্ছে (Indian Railways)।
পূর্ব রেলে বাড়ছে লোকাল ট্রেন, প্রকাশিত সময়সূচি (Indian Railways)
এবার থেকে ৩০৪১১ নম্বর ট্রেনটি আর বিবাদী বাগ থেকে নয়। টালা থেকে মাঝেরহাট হয়ে শিয়ালদহ পর্যন্ত চলবে। ৩০৩৩৩ নম্বর ট্রেনটি বিবাদী বাগ থেকে ছেড়ে বালিগঞ্জ–কাঁকুড়গাছি হয়ে হাবরার পরিবর্তে বনগাঁ পর্যন্ত চলবে। ৩০১২১ (মাঝেরহাট–নৈহাটি) এবং ৩০৩১২ (বারাসাত–মাঝেরহাট) ট্রেন দুটি সার্কুলার লাইনের পরিবর্তে কাঁকুড়গাছি–বালিগঞ্জ রুটে চলবে।

আরও পড়ুন: শুধু তরকারি নয়, পেঁপে দিয়েই বানান মুচমুচে কাটলেট! রইল সহজ প্রণালী
কয়েকটি অফ-পিক ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হচ্ছে:
৩০৩৪৬ (বনগাঁ–মাঝেরহাট) বারাসাত পর্যন্ত চলবে।
৩০১২২ (নৈহাটি–বালিগঞ্জ) বিবাদী বাগ পর্যন্ত চলবে।
৩০১১১ নম্বর ট্রেনটি বালিগঞ্জের পরিবর্তে বিবাদী বাগ থেকে ছাড়বে, ফলে অফিসযাত্রীদের জন্য সুবিধা হবে।
অফ-পিক সার্ভিসের মধ্যে থাকছে:
৩০৩১১ (মাঝেরহাট–বারাসাত)
৩০৩৩২ (হাবরা–মাঝেরহাট)
৩০৩৫৩ (মাঝেরহাট–দত্তপুকুর)
এছাড়াও যাত্রীদের ভিড় সামাল দিতে বিকেল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে বিশেষ কিছু ট্রেনের সময় ও রুট পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে বিকেল ৪টে ৩৮ মিনিটে বারাসত থেকে একটি নতুন ‘বারাসাত-দমদম ক্যান্টনমেন্ট’ লোকাল চালু হচ্ছে।
ব্যস্ত সময়ে হাসনাবাদ লাইনের যাত্রীদের সুবিধার জন্য ৩৩৩১৯ ব্যারাকপুর-হাসনাবাদ লোকালটি এখন থেকে ব্যারাকপুরের বদলে বিকেল ৫টা ২৪ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে। পাশাপাশি নদিয়াবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে শিয়ালদহ-কৃষ্ণনগর লাইনে রাতে স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে (Indian Railways)।













