কিছুক্ষণেই ভাসবে দক্ষিণবঙ্গ! ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি জেলায় জেলায়

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: সাগরে নিম্নচাপ। সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হয়নি সেভাবে। আবহাওয়া দপ্তর অবশ্য বলছে, খুব শীঘ্রই বদলে যাবে পরিস্থিতি। আজ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির দাপট থাকবে অনেকটাই। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজই নিম্নচাপ তৈরি হবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবার পর্যন্ত টানা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড়-জলের পূর্বাভাস।

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সর্তকতা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সতর্কতা জারি হয়েছে। এরপর রবিবার ভারী বর্ষণ হতে পারে।

রবিবার ছুটির দিনে ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা ও রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

south bengal weather(238)

আরও পড়ুন: চিন্তার মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী, জানালেন কারা আর টাকা পাবেন না

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী মঙ্গলবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আপাতত সেভাবে কোথাও দুর্যোগের সতর্কতা নেই উত্তরে।