ODI বিশ্বকাপ শুরুর আগে বিশেষ পরিকল্পনা গম্ভীরের! দুটো ভুল এখন থেকেই শুধরানোর চেষ্টায় ভারতীয় দল

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে রীতিমতো বেকায়দায় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। টানা ম্যাচ হারতে হারতে সমর্থকদের বিশ্বাসে বড় ফাটল ধরিয়েছেন দলের ক্রিকেটাররা। কিন্তু এই মুহূর্তে ২০ ওভারের ক্রিকেটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ৫০ ওভারের বিশ্বকাপ (2027 ODI World Cup)। তাই সেই ফরম্যাটে বেশি গুরুত্ব দিতে চাইবে মেন ইন ব্লুজ। সঠিক পরিকল্পনা সঙ্গী করে ভারতীয় দলে বিশ্বকাপে অংশগ্রহণ করুক, এমনটাই চাইবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

নতুন চিন্তাভাবনায় বিশ্বকাপের প্রস্তুতি শুরুর ভাবনা গৌতম গম্ভীরের:

কিন্তু আগামী বছর ওডিআই বিশ্বকাপের মঞ্চে সফল হওয়ার জন্য ভারতীয় দলের রণনীতিতে কয়েকটি পরিবর্তন দরকার। নয়তো দক্ষিণ আফ্রিকার মাটিতে সমস্যায় পড়তে পারেন শুভমান গিলরা। গত কয়েক মাস ধরে টানা ঘরের মাটিতে ক্রিকেট খেলছে টিম। ফলে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ আরম্ভ হতেই টি-টোয়েন্টি ফরম্যাটে সমস্যায় পড়তে দেখা গিয়েছে দলকে। সেই ভুল ওডিআই ফরম্যাটে করতে চাইবেন না গম্ভীররা। মূলত দুটি বিষয়ে ভারতীয় দলের রণনীতির পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আসুন একে একে দেখে নেওয়া যাক সেই জায়গাগুলি……

◆ ব্যাটিংয়ে আগ্রাসনের মাত্রা সামলে স্থিরতা আনা: গত বছর ভারতের অস্ট্রেলিয়া সফরের ওডিআই সিরিজেই একটি বিষয় নজর কেড়েছিল সকলের। অতিরিক্ত বাউন্স সম্পন্ন পিচে সমস্যায় পড়েছিল ভারতীয় ব্যাটিং। গত কয়েক বছর এবং চলতি বছরের শুরুতেও ঘরের মাটিতে ওডিআই সিরিজ খেলেছিল মেন ইন ব্লুজ। হোম কন্ডিশনে আগ্রাসী ব্যাটিং করে সাফল্য পেয়েছিলেন রোহিত, বিরাট, শুভমান গিল-রা। কিন্তু দক্ষিণ আফ্রিকায় পরিস্থিতি এক হবে না। ফলে মানিয়ে নেওয়ার অভ্যাসটা অনেক আগে থেকে শুরু করতে হবে তাদের। সেই কাজটা করতে পারেননি বলেই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজগুলিতে সমস্যায় পড়েছে শ্রেয়স আইয়ারের ভারত।

আরও পড়ুন: জিততে গেলে ভারতীয় দলে দরকার দুটি পরিবর্তন! সকলকে চমকে দেওয়ার অপেক্ষায় গম্ভীর-শ্রেয়স জুটি

◆ সঠিক বোলিং কম্বিনেশন বেছে নেওয়া: কোনও বোলার দেশের মাটিতে সফল হলেই বিশ্বকাপের দলে নিশ্চিত জায়গা পাওয়ার বিষয়টি নিয়ে খুঁটিয়ে ভাবতে হবে গৌতম গম্ভীরকে। ভারতের উইকেটে বোলিং আর দক্ষিণ আফ্রিকায় বল হাতে সফল হওয়া এক জিনিস নয়। ফাস্ট বোলাররা সেখানে বাড়তি সুবিধা পাবেন। সেক্ষেত্রে ভেরিয়েশনের পেছনে না ছুটে পিচ থেকে সাহায্য কাজে লাগিয়ে কোন বোলাররা সফল হবেন সেই বিষয়টি নিয়েও ভাবতে হবে গৌতম গম্ভীরকে।

আরও পড়ুন: ভালো শুরু করেও মাত্র ১৪ রানে ফিরলেন! প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্যর্থ বৈভব সূর্যবংশী

তবে টি-টোয়েন্টি ফরম্যাটের ভারতীয় দলের থেকে ওডিআই ফরম্যাটের ভারতীয় দল অনেক বেশি অভিজ্ঞ। ভারতের বাইরের পরিবেশের সাথে মানিয়ে নিতে অসুবিধা হবে না তাদের। ঠিক এমনটাই হয়েছিল গত বছরের অস্ট্রেলিয়া সফরে। শুরুর দুটি ম্যাচে সফল না হলেও সিরিজের তৃতীয় ওডিআইতে বড় রানের দেখা পেয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ইংল্যান্ড সফরের ওডিআই সিরিজ বিসিসিআইয়ের কাছে একটা অত্যন্ত বড় মঞ্চ বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশন বেছে নেওয়ার জন্য। নিখুঁতভাবে সেই কাজটা করে রাখতে চাইবেন গৌতম গম্ভীররা।