বাংলা হান্ট ডেস্ক: সোমবার আনুষ্ঠানিকভাবে বিষ্ণুপুরে সূচনা হল মা আহার ক্যান্টিনের। এই ক্যান্টিনের সূচনা করেন ওইখানকার বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতন পাঁচ টাকায় মাছ ভাত চালু করা হয় এই ক্যান্টিনে। পাশাপাশি বিধায়ক অন্যান্যদের সঙ্গে মেঝেতে বসি মা ক্যান্টিন এর খাবার ও খান। পাশাপাশি তিনি জানেন খাবারের মান বেশ ভালো তাছাড়া, ৫ টাকায় মাছ ভাত পেয়ে ভীষণভাবে খুশি দুঃস্থ মানুষজনেরা (Bishnupur)।
মা আহার ক্যান্টিনে নতুন পরিষেবা এবার বিষ্ণুপুরে (Bishnupur)
বিষ্ণুপুরের (Bishnupur) বিধায়ক জানান মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন মাআরে শুধু ডিম ভাত খাওয়ানো হবে না। পাশাপাশি অন্যান্য সমস্ত কিছুই ৫ টাকার মাধ্যমে দেওয়ার কথা তিনি জানিয়েছিলেন। আর সেই কথা মত মাছ-ভাত দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথা রেখেছেন তিনি।

আরও পড়ুন: একবার খেলেই মন জিতবে, রইল ক্রিমি ও সুস্বাদু ডিমের আফগানি কোর্মার রেসিপি
এছাড়াও সোমবার তিনি বিষ্ণুপুরে আনুষ্ঠানিকভাবে মা ক্যান্টিনের সূচনা করার পর সেখানে বসেই তিনি সকলের সঙ্গে খাবার খান। তিনি জানান নিজে ক্যান্টিনের খাবার খেয়েছেন। খাবারের রান্না ভালো হয়েছে। পাশাপাশি খাবারের মান যাচাই করার জন্য মাঝেমধ্যে পরিদর্শন করবেন বিধায়ক এ বিষয়ে তিনি নিশ্চিন্ত করেন।
প্রসঙ্গত পৌরসভার তরফে মা আহার পরিচালনার দায়িত্বে থাকা, তারকনাথ চক্রবর্তী জানান বিষ্ণুপুর বাস স্ট্যান্ড ও জেলা হাসপাতালে পুরসভার তরফে ক্যান্টিন চালানো হয়। আগে শুধু সেখানে ডিম ভাত মিলত। এবার থেকে সপ্তাহে দুদিন মাছ ভাত চার দিন ডিম ভাত ও একদিন সবজি ভাত পাওয়া যাবে।
তিনি আরও জানান, আগে যেখানে খাবার প্রতি ১০ টাকা বরাদ্দ ছিল। সেখানে নতুন সরকার এসে তা বাড়িয়ে দিয়েছে কুড়ি টাকায়। তবে বিষ্ণুপুরের ভরা গ্রাম থেকে আসা এক ব্যক্তি জানান, তিনি প্রতিদিন বিষ্ণুপুরে কাজে এলে এখানে ৫ টাকার কুপন কেটে ক্যান্টিনের ডিম ভাত খান। পাশাপাশি বলেন এখন ৫ টাকাতে মাছভাতও পাওয়া যাবে। তাই একদিন কুপন কেটে লাইনে দাঁড়িয়েছি। আর এই ক্যান্টিন হয় বিষ্ণুপুর বাসিন্দারা সকলেই খুশি হয়েছেন বলে জানিয়েছেন (Bishnupur)।













