আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে তো? বাড়ি বসে কীভাবে চেক করবেন জানুন

Published on:

Published on:

How to check Aadhaar-Mobile Number Link full process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও ভারতীয় নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। বর্তমানে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhaar-Mobile Number Link) থাকা অত্যন্ত জরুরি। আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা তা খুব সহজেই বাড়ি বসে চেক করে নিতে পারেন।

আধার-মোবাইল নম্বর লিঙ্ক চেকের পদ্ধতি | (Aadhaar-Mobile Number Link)

বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে, নানা ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক দরকার হয়। এর পাশাপাশি ওটিপি ভেরিফিকেশন ও আধারের তথ্য আপডেট করার ক্ষেত্রেও এটি লাগে। সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা তা খুব সহজেই UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন।

আরও পড়ুনঃ বাতিল হতে চলেছে রাজ্যের আরও রেশন কার্ড! কাদের নাম বাদ যেতে পারে জানুন

আধার-মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা তা চেক করতে প্রথমে আপনাকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘আধার সার্ভিস’ অপশনে ক্লিক করে মোবাইল নম্বর/ইমেল ভেরিফাই বিকল্প বেছে নিতে হবে। এরপর নিজের ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে ও যে মোবাইল নম্বরটি চেক করতে চান সেটি টাইপ করতে হবে। এরপর স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড দিয়ে ‘ভেরিফাই’ অথবা ‘সেন্ড ওটিপি’ ক্লিক করলে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা তা জানা যাবে।

আধারে মোবাইল নম্বর আপডেট করার পদ্ধতি

আধার কার্ডের সঙ্গে যদি নতুন নম্বর যোগ করতে চান কিংবা পুরনো নম্বর পাল্টাতে চান, সেটাও খুব সহজে সম্ভব। এর জন্য আধার অ্যাপের মাধ্যমে আবেদন করা যায়। এছাড়া কাছাকাছি কোনও আধার সেবা কেন্দ্রে গিয়েও নিজের মোবাইল নম্বর আপডেট করা যায়।

Aadhaar-Mobile number link

এর জন্য নিজের আধার কার্ডের নম্বর দিতে হবে ও বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করতে হবে। সবশেষে আবেদন জমা করে স্ট্যাটাস চেকের জন্য ইউআরএন সংগ্রহ করে রাখতে হবে। জানা গিয়েছে, যাচাই সফল হলে সাধারণত কয়েকদিনের মধ্যেই মোবাইল নম্বর আপডেট হয়ে যায়।

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে প্রচুর সুবিধাও পাওয়া যায়। ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই থেকে শুরু করে অনলাইনে আধারের তথ্য আপডেট করা, নিরাপদে ই-আধার ডাউনলোড করা সহ একাধিক সুবিধা পান গ্রাহকরা।