ভাল বেতন পেলেও মিলবে মহিলাদের ফ্রি বাসযাত্রা? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

Published on:

Published on:

Suvendu Adhikari clear doubts of free bus rides for womens
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সরকার বদলের পর একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে নতুন সরকার (West Bengal Government)। পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করার লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। সেই ধারাবাহিকতায় ৫০টি নতুন সরকারি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি মহিলাদের জন্য চালু হওয়া বিনামূল্যের বাসযাত্রা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দেন। একই সঙ্গে সরকারি বাসের নতুন রঙ নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মহিলাদের ফ্রি টিকিট বাস পরিষেবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করে বিজেপি সরকার। এই প্রকল্প অনুযায়ী, রাজ্যের যে কোনও প্রান্তে সরকারি বাসে ভ্রমণ করতে মহিলাদের কোনও ভাড়া দিতে হবে না। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে বহু মহিলা উপকৃত হয়েছেন। তবে একাংশের তরফে অন্য মতও সামনে আসে। অনেক কর্মজীবী মহিলা জানান, তাঁরা নিয়ম মেনে ভাড়া দিয়েই যাতায়াত করতে চান। সেই বিষয়টি মাথায় রেখেই এবার নতুন বিকল্পের কথা জানালেন মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “যে দিদি এবং বোনেরা, ছাত্রীরা জিরো ভ্যালু টিকিট নিতে চান, তাঁদের একটা করে পিঙ্ক কার্ড দিতে শুরু করুন। প্রয়োজনে এই প্রক্রিয়া ধীরে ধীরে চালু করুন। ৫ মাস ৬ মাস চালান। আর যারা নিজেরা টিকিট কাটতে চান, বলে আমি তো ৫০ হাজার টাকা বেতন পাই, ৮০ হাজার টাকা বেতন পাই, তাদেরকেও একটা বিকল্প ব্যবস্থার মধ্যে রাখার দরকার আছে। আমরা এই খাতে প্রায় ৪০০ কোটি টাকা অতিরিক্ত নিগমগুলোকে দিতে হবে, এটা আমরা বাজেটে রেখেছি।”শুধু মহিলাদের বাসযাত্রা নয়, এদিন রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে পরিবেশবান্ধব করার দিকেও সরকারের জোর দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মোট ৫০টি নতুন বাসের উদ্বোধন করা হয়, যার মধ্যে ৪৩টি সিএনজি এবং ৭টি সম্পূর্ণ বৈদ্যুতিক বাস।

Suvendu Adhikari clear doubts of free bus rides for womens

আরও পড়ুন : আধার-প্যান যাচাই ছাড়াই হবে ব্যাঙ্কের সব কাজ, কী এই CKYC?

একইসঙ্গে রাজ্যের সরকারি বাসের রঙেও আসছে বড় পরিবর্তন। বাসের নতুন রঙের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”এই সরকার সবাইকে নিয়ে চলতে চায়। আজকে পরিবেশ বান্ধব ৪৩টি CNG ও ৭ টি ইলেকট্রিক যানবাহনের উদ্বোধন হল। পাশাপাশি আমি WBTC-কে ধন্যবাদ জনাব, স্বামী বিবেকানন্দের, তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের শৌর্যের প্রতীক গেরুয়া রঙে বাস গুলোকে সুসজ্জিত করেছে। এটা আমাদের শৌর্যের প্রতীক। স্বামীকে বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব, সকলেই এর জন্য লড়াই করে গেছেন। তাই আমি তাঁদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাব।”রাজ্যের পরিবহণ ব্যবস্থায় এক নতুন দিশার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে এই সিদ্ধান্তগুলি কীভাবে বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়, সেদিকেই এখন নজর থাকবে।