গৌতম গম্ভীরের নতুন প্ল্যান! অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বিপক্ষকে চমকে দেবে ভারতীয় দল

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) সিরিজ আরম্ভ হওয়ার আগে চোটের কারণে প্রস্তুতি ম্যাচের শুরুতে মাঠে নামতে পারেননি শুভমান গিল (Shubman Gill)। একাধিক তারকার অনুপস্থিতির মধ্যে ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নতুন করে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় অধিনায়কের ডান হাতের চোট। কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে মাঠে ফিরলেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রস্তুতি ম্যাচে জয়ও পেল ভারতীয় দল।

এদিন ব্যাট হাতে মাঠে নেমে সকলকে চমকে দেন শুভমান গিল। তার চোটের কোনও বিস্তারিত বিবরণ এর আগে প্রকাশ করেনি বিসিসিআই। শুধুমাত্র জানানো হয়েছিল যে তার চোটের ওপর নজর রাখা হচ্ছে। অনেকেই আশঙ্কা করছিলেন যে হয়তো আগামী ১৫ই আগস্ট থেকে আরম্ভ হতে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না। কিন্তু আপাতত সেইসব জল্পনার অবসান ঘটেছে।

Shubman Gill creates history in England.

তিন দিনের সেই প্রস্তুতি ম্যাচে নামার আগে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান ভারত অধিনায়ক। এরপর কিছুক্ষণ অনুশীলন বন্ধ রেখেছিলেন তিনি। তারপর ফিল্ডিং অনুশীলনের সময় তিনি ফের একবার ক্যাচ ধরতে গিয়ে একই জায়গায় আঘাত পান। এরপর তাকে আর প্রস্তুতি ম্যাচে নামানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: গম্ভীর নন, ভারতের কোচ হিসেবে সেওবাগকে চেয়েছিলেন বিরাট কোহলি! বিস্ফোরক ভারতীয় ওপেনার

কিন্তু ম্যাচের তৃতীয় দিনে সকলকে চমকে দিয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন শুভমান গিল। এরপর ব্যাট হাতে ৪৪ রানের একটি আগ্রাসী ইনিংসও খেলেন তিনি। তার ব্যাটিং দেখে তার ডান হাতে আর কোনওপ্রকার অস্বস্তি আছে বলে মনে হয়নি। ফলে স্বস্তিতে ভারতীয় দলের ভক্তরা।

আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! সত্যিই কি প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবসর চাইছে বোর্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে আপাতত পাঁচ নম্বরে রয়েছে ভারতীয় দল। ফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে তাদের এই সিরিজে জিততেই হবে। নিজের কেরিয়ার একজন ওপেনার হিসেবে আরম্ভ করলেও সাম্প্রতিক অতীতে টেস্ট ফরম্যাটে চার নম্বরে ব্যাটিং করেছিলেন গিল। কিন্তু বিপক্ষকে চমকে দেওয়ার জন্য তাকে ফের ওপেনিংয়ে ফেরাতে পারেন গম্ভীর। প্রস্তুতি ম্যাচে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তার ওপেন করতে কোনও সমস্যা নেই।