বাংলা হান্ট ডেস্ক: কথাতেই রয়েছে মাছে ভাতে বাঙালি। আর সেই মাছ যদি চিংড়ি হয় তাহলে কোন কথাই নেই। কারণ এই মাছ দিয়ে নানা রকমের পদ রান্না করে খাওয়ার চল রয়েছে বাড়িতে। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি আপনি খুব সহজেই অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন সেই রেসিপি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিংড়ি তেল ঝোল (Recipe)
বাড়িতে হঠাৎ করে অতিথি এসেছে। তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা শেষ থাকে না। তবে নতুনত্ব কোন খাবার খাওয়াতে চাইলে, বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। চা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন কিভাবে চিংড়ি মাছি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন তেল ঝোল। রইল সেই প্রণালী (Recipe)।

আরও পড়ুন: সোনা কেনার প্ল্যান করছেন? আজকের দামে মিলল স্বস্তি, কলকাতার নতুন রেট জেনে নিন
উপকরণ
৩০০-৩৫০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি
একটি মাঝারি ঝিঙে
২টি বড় মাপের আলু
১ চা-চামচ হলুদ
১ চা-চামচ কাশ্মীরিলঙ্কার গুঁড়ো
৮-১০টি কাঁচালঙ্কা
আধ চা-চামচ কালোজিরে
স্বাদমতো নুন
১ টেবিল চামচ ধনেপাতাকুচি
সর্ষের তেল
প্রণালী: প্রথমে চিংড়ি মাছ গুলোকে ধুয়ে নিন। এরপর আলু লম্বা করে কেটে তেলে ভেজে নিন। তারপর সর্ষের তেলে চেরা কাঁচালঙ্কা এবং কালোজিরে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরোলে লম্বা করে কাটা খোসা ছাড়ানো ঝিঙে যোগ করুন। একটু ভাজলেই ঝিঙে জল ছেড়ে নরম হয়ে যাবে। আলুও সেদ্ধ হয়ে এলে ধুয়ে রাখা চিংড়ি দিন। তবে চিংড়ি আগে থেকে ভাজার দরকার হবে না। এবার আলু, ঝিঙে এবং চিংড়ি কষিয়ে আরও খানিক জল দিন। ঢাকা দিয়ে ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে যোগ করুন চেরা কাঁচালঙ্কা এবং এক টেবিলচামচ সর্ষের তেল। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













