বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র তিনদিনের অপেক্ষা। আগামী ১৬ আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) পরিষেবা শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। তবে অনেক সময় দেখা যায়, আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat Card) না থাকার কারণে নানা সমস্যায় পড়ছেন উপভোক্তারা।
বাড়ি বসে আয়ুষ্মান কার্ড ডাউনলোডের পদ্ধতি | (Ayushman Bharat Card)
আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত সারা দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। তবে অনেক সময় দেখা যায়, আয়ুষ্মান কার্ড না থাকার কারণে হাসপাতালে ভর্তি হলে উপভোক্তাদের সমস্যায় পড়তে হচ্ছে বা দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। এই সমস্যা এড়াতে চাইলে বাড়ি বসেই কয়েক মিনিটের মধ্যে এই কার্ড ডাউনলোড করে নিতে পারেন।
আরও পড়ুনঃ তৃণমূল আমলে দেওয়া সব OBC সার্টিফিকেট বাতিল! বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
আপনার নাম যদি আয়ুষ্মান ভারতের উপভোক্তাদের তালিকায় থাকে, তাহলে প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট https://beneficiary.nha.gov.in/ -এ যেতে হবে। সেখানে গিয়ে বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই বিকল্পে ক্লিক করতে হবে। এরপর ফোনে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে লগ ইন করতে হবে।
পরবর্তী ধাপে নিজের রাজ্য, জেলা ও প্রকল্প হিসেবে আয়ুষ্মান ভারত যোজনা নির্বাচন করতে হবে। এরপর নিজের ফ্যামিলি আইডি বা আধার নম্বর দিতে হবে। এই তথ্য দিলে স্ক্রিনে পরিবারের সকল সদস্যের নাম দেখা যাবে। পরিবারের যে সদস্যের আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে চান, তাঁর নামের পাশে থাকা অ্যাকশন বা ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এরপর ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন হলে স্ক্রিনে ডিজিটাল আয়ুষ্মান কার্ড দেখা যাবে।

এই ডিজিটাল কার্ড ডাউনলোড করা যায়। পাশাপাশি প্রয়োজনে প্রিন্টও করে নেওয়া যায়। আপনিও যদি আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে চান, তাহলে সহজ পদ্ধতিতে বাড়ি বসে করে ফেলতেই পারেন।













