স্বাদে-দর্শনে আলাদা, গঙ্গা নাকি পদ্মার ইলিশ চিনবেন কীকরে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গঙ্গা নাকি পদ্মার- ইলিশ (Hilsa Fish) নিয়ে এই দ্বন্দ্ব চিরকালীন। মাছের রানিকে নিয়ে দুই বাংলার মধ্যে দড়ি টানাটানি চলতেই থাকে। বহু বিখ্যাত মানুষ যেমন পদ্মার ইলিশের প্রশংসা করেছেন, তেমনই গঙ্গার ইলিশের গুণমুগ্ধও কম নেই। তবে বাহ্যিক দর্শনে, স্বাদে দুয়েই গঙ্গা ও পদ্মার ইলিশের মধ্যে পার্থক্য রয়েছে।

গঙ্গা ও পদ্মার ইলিশের (Hilsa Fish) পার্থক্য

গঙ্গা ও পদ্মা দুই ইলিশের উৎসই কিন্তু বঙ্গোপসাগর। সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট ৩ ধরণের ইলিশ মেলে। সাধারণ পরিচিত ইলিশ, চন্দনা ইলিশ আর গুর্তা ইলিশ। গঙ্গার ইলিশ আবার দু ধরণের- ছোট আকারের অর্থাৎ খোকা ইলিশ এবং বড় ইলিশ। অঞ্চলভেদে এদের আলাদা আলাদা নামও আছে। ছোট ইলিশকে অনেক জায়গায় বলে খয়রা বা পিল মাছ। অন্যদিকে একটু বড় বা মাঝারি আকারের ইলিশকে অনেক জায়গায় বলা হয় কোকিলা ইলিশ।

How to make difference between ganga and padma hilsa fish

পদ্মার ইলিশ কেমন: আকারে দর্শনেও আলাদা গঙ্গা ও পদ্মার ইলিশ। খাঁটি পদ্মার ইলিশ কিনতে হলে মাছের গায়ে লালচে গোলাপি আভা দেখে কিনুন। টাটকা ইলিশের (Hilsa Fish) পেট এবং পিঠ দুদিকই সমান বাঁকানো হয়। পেটের দিকটা মোটা আর মাথা ও লেজার দিকটা হয় সূচালো। অনেকটা পটলের আকৃতির। মাথা হয় বেশ ছোট আর সরু।

আরও পড়ুন : জনগণনার কর্মীদের দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও? জেনে নিয়ে সতর্ক থাকুন

গঙ্গার ইলিশ কেমন: অন্যদিকে গঙ্গার ইলিশের (Hilsa Fish) আকার হয় চ্যাপ্টা, গোলাকার, পেট ও ঘাড় মোটা। ইলিশের দেহের মাঝ বরাবর একটি হালকা লাল রঙের দাগ থাকে। গঙ্গার ইলিশের চোখ উজ্জ্বল হয়, লালচে আভা থাকে। দুই ধরণের ইলিশের স্বাদের পার্থক্য হয় তাদের খাবার থেকে। এমনিতে ইলিশ থাকে সমুদ্রে। তবে পেটে ডিম আসলে তখন ইলিশ স্রোতের বিপরীতে নদীর দিকে ছোটে। নোনা জল থেকে মিষ্টি জলের দিকে যাওয়ার সময় ইলিশ তেমন কিছু খায় না, শুধু কাজে লাগায় নিজের শরীরে জমানো চর্বিকে।

আরও পড়ুন : ঝোলের মধ্যে মেশান চাল বাটা, পূর্ববঙ্গে এভাবে রাঁধে ইলিশ, রইল রেসিপি

সমুদ্রে থাকা অবস্থায় প্ল্যাঙ্কটন, প্রচুর বালি, কাদা খায় ইলিশ। এর ফলেই ইলিশের দেহে জমে প্রচুর তেল। ইলশে গন্ধের উৎসও এখান থেকেই। তবে সমুদ্র থেকে নদীর দিকে এগোনোর সময় ইলিশের স্যাচুরেটেড ফ্যাট ভেঙে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়, যা থেকে আসে ইলিশের মূল স্বাদ। স্রোতের বিপরীতে সাঁতার কাটার কারণে ইলিশের পেশিও নরম হয়ে আসে। সমুদ্র থেকে যত দূরে যায় ততই ইলিশের শরীর থেকে বর্জ্য বেরিয়ে মাছ তাজা হয়। বিশেষজ্ঞদের মতে, পদ্মার ইলিশ যেহেতু গঙ্গার ইলিশের থেকে বেশি পথ পাড়ি দেয়, তাই এর স্বাদ কিছুটা হলেও বেশি।