১০ হাজার টাকার মাছ, ২ লক্ষের পানীয়! সলমনের বোনের রেস্তোরাঁর মেনু দেখে চোখ কপালে নেটপাড়ার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : তারকাদের রেস্তোরাঁ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হওয়া নতুন কোনও বিষয় নয়। হলিউড থেকে বলিউড- তাবড় তারকাদের নিজস্ব মালিকানায় নানান রেস্তোরাঁ রয়েছে দেশবিদেশে। নিজের রেস্তোরাঁ (Restaurant) খুলে বসেছেন সলমন খানের বোন অর্পিতা খান শর্মাও। মুম্বইয়ের নামীদামী রেস্তোরাঁর মধ্যে অন্যতম তাঁর রেস্তোরাঁ ‘মেরসি’। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই রেস্তোরাঁর মেনুকার্ডে থাকা কিছু খাবারের পদ আর তার দাম। আর তা দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

বিলাসবহুল রেস্তোরাঁ (Restaurant) অর্পিতার

দেশি বিদেশি রকমারি খাবার দিয়ে সাজানো মেরসি-র মেনুকার্ড। দামগুলোও তেমনই চোখ ধাঁধানো। মেনুকার্ডের খাবারগুলির মধ্যে অন্যতম ‘সল্ট ক্রাস্টেড রেড স্ন্যাপার’। বিশেষ ধরণের মাছের পুর দিয়ে তৈরি এই পদ। গোটা মাছটি বেক করা হয় নুনের আস্তরণ দিয়ে। এই ডিশের দাম ১০ হাজার টাকা।

Arpita Khan Sharma restaurant menu going viral

কী কী রয়েছে মেনুতে: এছাড়া রয়েছে পেরিগর ট্রাফল সস দেওয়া স্প্যাগেটি ট্রাফল পাস্তা। দাম ৮৫০০ টাকা। সিফুডের মধ্যে অন্যতম তিল দেওয়া শসার সঙ্গে হোবা পাতায় পরিবেশিত ‘টেরিয়ার স্যামন’। দাম ৪ হাজার টাকা। সিফুডের মধ্যে আরও রয়েছে ‘লবস্টার থার্মিডর’ এবং ‘কোকো লবস্টার’। দুই পদের দাম যথাক্রমে ৩৫০০ টাকা এবং ১৫০০ টাকা।

আরও পড়ুন : সরকারি এসি ভলভো বাসে স্লিপার কোচ, মহিলাদের ফ্রি, শিলিগুড়ি-কলকাতার রুট দেখে নিন

পানীয়ের দাম কেমন: শুধু খাবারই নয়, রয়েছে রকমারি পানীয়ের সম্ভার। রেস্তোরাঁর (Restaurant) সবথেকে দামি শ্যাম্পেনের দাম প্রায় ২ লক্ষ টাকা। সবথেকে দামি রেড ওয়াইন ১ লক্ষ ৪০ হাজার টাকা। রয়েছে প্রায় ৭০ হাজার টাকার হোয়াইট ওয়াইনও।

আরও পড়ুন : অসমাপ্ত গল্প, ‘বিগ বস’কে জায়গা দিতে জগাখিচুড়ি করে শেষ এই সিরিয়াল

বলিউডের অনেক তারকারই রেস্তোরাঁ রয়েছে মুম্বই সহ দেশের বিভিন্ন শহর তথা বিদেশেও। বিলাসবহুল রেস্তোরাঁর তালিকায় জায়গা করে নিয়েছে মেরসি। তবে খাবারের দাম দেখে প্রশ্ন উঠছে, আদৌ সাধারণ মানুষ যেতে পারবে এমন রেস্তোরাঁয়?