বাংলাহান্ট ডেস্ক : স্বাস্থ্যসচেতন বাঙালির হৃদয়েও মাংস ভাতের আলাদা জায়গা রয়েছে। গরম ভাতে লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের নাম শুনলেই জিভে জল আসে। তবে মাটন রান্না (Cooking Tips) করা শুনতে সহজ লাগলেও আদতে কিন্তু অতটাও সহজ নয়। মূলত খাসির মাংস সেদ্ধ করাটাই বড় চ্যালেঞ্জ। মাংস ঠিকমতো সেদ্ধ না হলে ছিবড়ে হয়ে যায়। এই বিপত্তি থেকে বাঁচতে কিছু টিপস মাথায় রাখলেই হল।
পাঁঠার মাংস (Cooking Tips) সেদ্ধ করবেন কীভাবে?
পাঁঠার মাংস সুসিদ্ধ করার জন্য কিছু টিপস রয়েছে। ম্যারিনেশনের উপরেও নির্ভর করে অনেকটা। মাটন দই, কাঁচা পেপে, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলে বাড়বে স্বাদ, সেদ্ধও হবে তাড়াতাড়ি। মূলত অ্যাসিডিক খাবার দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসের ফাইবার পেশি ভেঙে নরম হলে দ্রুত সেদ্ধ হবে।

কীভাবে সেদ্ধ করবেন মাংস: মাটনে অন্তত ৭-৮ ঘন্টা মশলা মাখিয়ে রাখলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। তবে হাতে সময় না থাকলে কমপক্ষে ১-২ ঘন্টা আগে মাংসে নুন মাখিয়ে রেখে রান্নার আগে অতিরিক্ত নুন ধুয়ে ফেললে মাংস ভালো সেদ্ধ হয়। পাঁঠার মাংস (Cooking Tips) একটু সময় নিয়ে রাঁধলে খুব নরম হয়। তবে অত সময় তো আর সবসময় হাতে থাকে না। উপরন্তু গ্যাসও বাঁচিয়ে রান্না করতে হয়।
আরও পড়ুন : সপ্তাহান্তে ফের ট্রাফিক ব্লক, টানা ৭ ঘন্টার জন্য বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন
কষাতে হবে কিছুক্ষণ: প্রথমে কড়াইতে মিনিট ৪০ ভালো করে মশলা দিয়ে মাংস কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসলে প্রেশার কুকারে দিয়ে ৪-৫ টি সিটি দিতে হবে। তাহলেই মাংস হবে সুসিদ্ধ। এছাড়া কোন অংশের মাংস রান্না করে খাওয়া হচ্ছে তার উপরেও নির্ভর করছে স্বাদ এবং সেদ্ধ হওয়ার বিষয়টি।
আরও পড়ুন : কনফার্ম টিকিট ছাড়াই ট্রেনে সফর? এই নিয়মটা জেনে রাখুন, জরিমানা ছাড়াই করতে পারবেন সফর
বাজার থেকে মাংস কেনার সময় দোকানিকে বলবেন, পাঁঠার পায়ের দিক থেকে যেন মাংস দেওয়া হয়। ওই অংশের মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় আর সেই সঙ্গে স্বাদও হয় দারুণ। কচি পাঁঠার মাংসও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।













