দার্জিলিঙের কাছেই নির্জন পাহাড়ি ঠিকানা! তালিকায় রাখুন এই ৩ স্থান…

Published on:

Published on:

Travel three secluded mountain getaways near Darjeeling
Follow

বাংলা হান্ট ডেস্ক: হাতে দুদিনের ছুটি পেলে মানুষ কোথাও না কোথাও ঘুরতে যাওয়া পরিকল্পনা করে থাকে। তার ওপর বর্তমান সময়ে মানুষ উত্তর বঙ্গের অফ বিটে যাওয়ার পরিকল্পনা বেশি করেন। তবে আজকের প্রতিবেদনা রইল উত্তরবঙ্গের এমন তিনটি অফ বিট জায়গার কথা। যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। উপভোগ করতে পারবেন পাহাড়ি গ্রাম্য পরিবেশ। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য (Travel)।

দার্জিলিঙের কাছে নির্জন পাহাড় রইল ৩ ঠিকানা (Travel)

আপনিও কি ভিড়ভাট্টা এড়িয়ে দার্জিলিং ঘুরতে চান। তাহলে আজকের প্রতিবেদনটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনে রইল দার্জিলিং এর এমন তিনটি অফবিট জায়গা যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। পাশাপাশি আপনি ভুলে যাবেন শহরের এই কোলাহল। অতএব জেনে নিন সেই জায়গাগুলির বিষয়ে তথ্য (Travel)।

Travel three secluded mountain getaways near Darjeeling

আরও পড়ুন: ধর্মঘটের ডাক ট্যাক্সি, অ্যাপ ক্যাব ও বাইক চালকদের! কবে থেকে ভোগান্তি?

পালাখোলা: কালিম্পং শহর থেকে ১০ কিলোমিটার নিচে নামলেই পাবেন পালাখোলা। এখানে নদী গিয়ে মিশেছে রেলি নদীতে। পাশাপাশি এইখানে গড়ে উঠেছে বেশ কিছু ক্যাম্প সাইট। তাছাড়া চারপাশে রয়েছে ঘেরা জঙ্গল। এখানে নদী বয়ে চলার শব্দ পাখির কলতান ছাড়া কিছুই কানে আসবে না আপনার। পাশাপাশি প্রিয়জনের সঙ্গে যদি সময় কাটাতে চান তাহলে এই জায়গাটি একেবারে আদর্শ জায়গা হয়ে উঠবে আপনাদের জন্য। পাশাপাশি কালিম্পং থেকে পালা খোলা ব্রিজের কাছে গেলেই পেয়ে যাবেন এই আস্তানাটি। এছাড়া সেতু পার করে নদীর পাড় ধরে হাঁটলে পৌছিয়ে যাবেন ক্যাম্প সাইটে।

তোদে-তাংতায়: কালিম্পং জেলার জলঢাকা ও বিন্দু উপত্যকার ওপরে ভারত ও ভুটান সীমান্তের কাছে অবস্থিত তোদে এবং তাংতা। এখানে আসলে পরে আপনি দেখতে পারবেন বিস্তীর্ণ এলাচ বাগান। পাশাপাশি দেখতে পাবেন ছোট-বড় ঝরনা ও নেওড়া ভ্যালি। পাশাপাশি চাইলে পড়ে এখানে আপনি ট্র্যাকিং ও করতে পারবেন। তাই যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই জায়গাটি একেবারে উপযুক্ত জায়গা। পাশাপাশি যেহেতু এই জায়গাটা স্বল্প পরিচিত তাই এখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

লুংচু: কোলাখাম থেকে একটু নিচে নামলেই পেয়ে যাবেন এই স্বল্প পরিচিত জায়গাটি। পাশাপাশি দূর থেকে দেখলে এটিকে মনে হবে যেন পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে কোনো ছোট্ট এক আস্তানা। এখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। একই সঙ্গে ভুলে যাবেন শহরের কোলাহল। তাছাড়া এখানে হোমস্টের সংখ্যা কম। আর পর্যটকদের ভিড় আপনার চোখে পড়বে না। তবে এখানে হোমস্টেড থেকে আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ (Travel)।