বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকেই গিয়েছে ইংল্যান্ড। কিন্তু তবু পাকিস্তানের বিরুদ্ধে (England vs Pakistan) পরপর ম্যাচে জিতে পয়েন্টস টেবিলে নিজেদের ভালো জায়গায় তুলে আনছেন জো রুট-রা (Joe Root)। ব্যাট হাতে অসাধারণ ফর্মে থাকার পাশাপাশি এবার লর্ডসে আয়োজিত টেস্টে ইংল্যান্ড জয় পাওয়ার পর বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড ছুঁয়ে ফেললেন ইংল্যান্ডের এই কিংবদন্তি ব্যাটার।

কিছুদিন আগে অবধিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়কদের তালিকায় এককভাবে তৃতীয় স্থানে ছিলেন কোহলি। কিন্তু সদ্য অধিনায়কত্বের দায়িত্ব ফিরে পাওয়া রুট পাকিস্তানের বিরুদ্ধে তার দেশ তিন ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় জয় পাওয়া মাত্রই কোহলিকে ছুঁয়ে ফেলেছেন। কিন্তু এই প্রতিযোগিতায় কোহলির সমসংখ্যক জয় পেতে রুটকে ভারতীয় মহাতারকার চেয়ে ১৩ টি বেশি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে।
আরও পড়ুন: নিজের দেখা সেরা T20 অধিনায়ক বেছে নিলেন সূর্যকুমার! ধোনির বদলে কাকে দিলেন সেরার খেতাব?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়কদের তালিকা:
১. প্যাট কামিন্স: ২৫* জয় (৪০ ম্যাচ)
২. বেন স্টোকস: ২১ জয় (৪০ ম্যাচ)
৩. বিরাট কোহলি : ১৪ জয় (২২ ম্যাচ), জো রুট: ১৪* জয় (৩৫ ম্যাচ)
৪. রোহিত শর্মা: ১২ জয় (২৪ ম্যাচ)
৫. তেম্বা বাভূমা: ১১ জয় (১২ ম্যাচ)
বিরাট কোহলির এই রেকর্ড ছোঁয়ার পাশাপাশি ব্যাটার হিসেবে এবার শচীন টেন্ডুলকারের সর্বাধিক টেস্ট রানসংগ্রাহকের রেকর্ডও নিজের মুঠোয় পুরে নেওয়ার মতো জায়গায় চলে এসেছেন রুট। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে ১৬৮ ম্যাচ খেলে তার রানসংখ্যা ১৪,২০৮। তিনি যে ফর্ম ও ফিটনেস বজায় রেখেছেন, তাতে আরও তিন হাজার বা চার হাজার রান করা তার পক্ষে এই ফরম্যাটে অসম্ভব নয়।
আরও পড়ুন: এই চিন্তায় রাতের ঘুম উড়েছে গৌতম গম্ভীর ও শুভমান গিলের! দ্রুত সমাধান খুঁজছে BCCI
অপরদিকে টেস্ট ফরম্যাটে ২০০ ম্যাচ খেলে শচীনের রানসংখ্যা ১৫,৯২১। তার ৫১ টেস্ট শতরানের রেকর্ড রুট হয়তো ভাঙতে পারবেন না, কিন্তু তার মোট রানসংখ্যাকে টপকে যাওয়া একেবারেই অসম্ভব নয় ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের পক্ষে।













