ট্রাম ফিরবে নতুন অবতারে! কলকাতার গণপরিবহণে আসছে বড়সড় বদল

Published on:

Published on:

Trams to return to Kolkata in a new avatar
Follow

বাংলা হান্ট ডেস্ক : কলকাতার পরিবহণ ব্যবস্থাকে নতুন প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ঢেলে সাজানোর কাজ শুরু হবে। বিশেষ করে শহরের বহু পুরনো ট্রাম (Tram) পরিষেবাকে আধুনিক করে ফের কার্যকর করে তোলার ক্ষেত্রে বিদেশি সংস্থার অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে বাস-সহ অন্যান্য গণপরিবহণ ব্যবস্থার উন্নয়ন নিয়েও রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে।

ট্রাম (Tram) নিয়ে বিরাট পরিকল্পনা

এই সম্ভাবনার সূত্রপাত অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বৈঠক করেন। সেখানে রাজ্যের পরিবহণ পরিকাঠামোকে আরও আধুনিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল কলকাতার ট্রাম পরিষেবার পরিকাঠামোগত উন্নয়ন।

পরিবহন মন্ত্রীর কথায়, “কলকাতা ও রাজ্যের পরিবহণ পরিকাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে তুলতে অস্ট্রেলিয়ার সংস্থাগুলি আগ্রহ প্রকাশ করেছে। তাঁদের এই আগ্রহকে স্বাগত জানাই। অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে রাজ্যের বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছি।”

প্রাথমিক আলোচনায়, ভবিষ্যতে পরিবহণ পরিকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। পরিবহণ দফতরের পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কলকাতার ট্রাম পরিষেবা। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একাধিক রুটকে ফের সচল করার বিষয়ে রাজ্য আগ্রহী। তবে পুরনো পরিকাঠামো নিয়েই পরিষেবা ফেরানোর বদলে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে ট্রামকে আরও আধুনিক করে তোলার পরিকল্পনা রয়েছে।

Trams to return to Kolkata in a new avatar

আরও পড়ুন : বার্থ সার্টিফিকেট হারালেও চিন্তা নেই! নামমাত্র খরচে ঘরে বসেই পেতে পারেন ডুপ্লিকেট কপি, সহজ পদ্ধতি জানুন

কলকাতার ট্রামকে নতুন করে সাজানোর বিষয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিং আগেই একাধিকবার সরকারের আগ্রহের কথা জানিয়েছেন। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে শুধু অতীতের স্মৃতি হিসেবে নয়, আধুনিক গণপরিবহণের অংশ হিসেবেও প্রতিষ্ঠা করার চেষ্টা হতে পারে। অস্ট্রেলিয়ার সংস্থাগুলির সঙ্গে সাম্প্রতিক বৈঠক সেই পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।