বাংলা হান্ট ডেস্ক: অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) সঠিক সময় আবেদন করলেও বহু মহিলা এখনও টাকা পাননি বলে অভিযোগ। কোথাও নথিপত্রের অমিল, কোথাও তথ্যের কিছু ভুল, কোথাও আবার যান্ত্রিক সমস্যার কারণে টাকা আটকে গিয়েছে। এই সমস্যাগুলি দ্রুত দূর করতে ও আটকে থাকা আবেদনগুলির ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পুরসভা ও পঞ্চায়েত দফতরের তরফ থেকে নতুন স্ব-ঘোষণাপত্র দেওয়া হয়েছে। আর কিছুদিনের মধ্যে প্রায় দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। তবে এই মাসে অনেকেই পাবেন না অন্নপূর্ণা যোজনা টাকা। কেন পাবেন না সেই বিষয়ে বিস্তারিত তথ্য রইলও।
৩০০০ টাকা মিস করছেন অন্নপূর্ণার এই ৫ ভুল এড়ান (Annapurna Yojana)
সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, ১১ জুলাই এর পর আবেদনকারীদের নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া এখনো চলছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ভেরিফিকেশনের কাজ। অর্থাৎ সেপ্টেম্বর মাসে মোট কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana)
টাকা পাবেন তা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে তেমন কোন ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: SBI গ্রাহকদের জন্য জরুরি খবর! এই দিনে নির্দিষ্ট সময় বন্ধ থাকবে UPI পরিষেবা, জেনে নিন তারিখ ও সময়
তবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। কিন্তু এই পাঁচটি মূল ভুলের কারণে এ মাসে সরকারি প্রকল্পের টাকা অনেকেই পাবেন না। জেনে নিন সেই পাঁচটি ভুল কি কি।
১) যোগ্য হয়েও অন্নপূর্ণা যোজনা ৩০০০ টাকা পাচ্ছেন না কেন, তা নিয়ে একাধিক আবেদনকারীর মনে নানা রকমের প্রশ্ন সৃষ্টি হয়েছে। সেই উত্তরে জানানো হয়েছে, আবেদনকারীদের আধার নম্বর,ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর অথবা আইএফএসসি কোর্টের সামান্য ভুল থাকলে এই প্রকল্পের টাকা আর পাবেন না।
২) ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক না থাকলে সরাসরি এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। তাছাড়া ডিবিটি লিংক করা না থাকলেও এই প্রকল্পের টাকা আপনার আসবে না।
৩) ই কেওয়াইসি সম্পূর্ণ না হলে এই প্রকল্পের টাকা আপনি পাবেন না। তাই ইকেওয়াইসি অসম্পূর্ণ রয়েছে কিনা সেটি চেক করে নিন।
৪) সমস্ত তথ্য ও নথিপত্র জমা দিতে হবে আপনাকে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য। নথিপত্রের মধ্যে গরমিল থাকলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে।
৫) অন্নপূর্ণা যোজনা আবেদনের সত্যপূরণ না হলে নথিপত্রের ভেরিফিকেশন এর পর আবেদন বাতিল করা হবে। পাশাপাশি আবেদনের পর স্ট্যাটাস চেক করুন। সেখানে কোন ভুল থাকলে সংশোধন করার পরই আপনার পেমেন্ট আসবে (Annapurna Yojana)।













